দীর্ঘ ১২ বছর অপেক্ষার পর আবার তৈরি হতে চলেছে এক শক্তিশালী জ্যোতিষীয় সংযোগ—গজকেশরী যোগ। আগামী ১৪ মে কর্কট রাশিতে শুক্র ও বৃহস্পতির যুগলবন্দিতে গঠিত এই শুভ যোগ ১ জুন পর্যন্ত প্রভাব বিস্তার করবে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সময় বিশেষভাবে উপকৃত হতে পারেন পাঁচটি রাশির জাতক-জাতিকারা।
গজকেশরী যোগকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয়, এই যোগের প্রভাবে জীবনে আসে উন্নতি, সম্পদ ও সৌভাগ্য। বিশেষ করে মা লক্ষ্মীর কৃপা লাভের সম্ভাবনাও থাকে প্রবল। এবার দেখা যাক কোন কোন রাশির জীবনে কী পরিবর্তন আনতে পারে এই যোগ—
মিথুন রাশি
এই রাশির দ্বিতীয় ঘরে গজকেশরী যোগ গঠিত হওয়ায় অর্থভাগ্য জোরদার হবে। নতুন উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। পরিবারে সুখ-শান্তি বজায় থাকবে।
কর্কট রাশি
এই রাশিতেই যোগ গঠিত হওয়ায় সৌভাগ্যের জোয়ার আসবে। আচমকা আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। শারীরিক অবস্থারও উন্নতি হবে, আত্মবিশ্বাস বাড়বে।
তুলা রাশি
কর্মক্ষেত্রে উন্নতির ইঙ্গিত স্পষ্ট। চাকরি ও ব্যবসায় সাফল্য মিলতে পারে। সামাজিক সম্মান ও প্রতিপত্তিও বাড়তে পারে এই সময়ে।
বৃশ্চিক রাশি
নবম ঘরে এই যোগের প্রভাবে ভাগ্য সহায় হবে। কর্মজীবনে উন্নতি ও দূরযাত্রায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
মকর রাশি
এই রাশির জাতকদের জন্য সময়টা বেশ লাভজনক হতে পারে। দাম্পত্য সম্পর্কে মজবুতি আসবে। আইনি বা চলতি কোনও জটিলতায় সাফল্য মিলতে পারে।







