আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার (WBJEE 2026) ফলাফল। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ড জানিয়েছে, দুপুর সাড়ে ১টা নাগাদ সাংবাদিক বৈঠকের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে।
চলতি বছরের ২৪ মে অনুষ্ঠিত হয়েছিল WBJEE পরীক্ষা। পরীক্ষার মাত্র ২৬ দিনের মধ্যেই ফল প্রকাশ করছে বোর্ড। আজ বিকেল ৪টা থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল ও র্যাঙ্ক কার্ড দেখতে ও ডাউনলোড করতে পারবেন।
**কোথায় দেখা যাবে WBJEE 2026-এর ফল?**
পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল দুটি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে—
• [www.wbjeeb.in](http://www.wbjeeb.in)
• [www.wbjeeb.nic.in](http://www.wbjeeb.nic.in)
এই ওয়েবসাইটগুলির মাধ্যমেই পরীক্ষার্থীরা নিজেদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
**কীভাবে রেজাল্ট দেখবেন?**
১. WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন।
২. হোমপেজে থাকা ‘Download Rank Card for WBJEE 2026’ লিঙ্কে ক্লিক করুন।
৩. নির্দিষ্ট ঘরে অ্যাডমিট কার্ড নম্বর ও প্রয়োজনীয় তথ্য জমা দিন।
৪. এরপর স্ক্রিনে আপনার ফলাফল প্রদর্শিত হবে।
৫. সেখান থেকেই র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে সংরক্ষণ করতে পারবেন।
উল্লেখ্য, এ বছর WBJEE পরীক্ষায় মোট ১ লক্ষ ২০ হাজার ৮৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছেন। রাজ্যের ২৬৭টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হয়েছিল। গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ১ হাজারের কিছু বেশি।







