প্রেমিকের সঙ্গে লিভ-ইন করতে চান স্ত্রী। তার পরই ঘটে গিয়েছে বিপত্তি। ঘটনাটি ঘটেছে কেরলের চেমবারাকিতে।
পরিবার সূত্রে খবর, ২৮ বছরের এক যুবতীর সঙ্গে কিছু বছর আগে বিবাহ হয় কেরলের চেমবারাকির এক যুবকের সঙ্গে। পরবর্তীকালে, যুবতীর সঙ্গে তাঁর স্বামীর সম্পর্কের অবনতি ঘটে। তারা দুজনে একই বাড়িতে থাকলেও স্বামীকে ডিভোর্স দেওয়ার কথা ভাবছিলেন ওই যুবতী। কিন্তু তাঁর স্বামী বিবাহ বিচ্ছেদ চাইছিলেন না। এর মধ্যে অন্য এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠায় স্বামীকে ছেড়ে নিজের প্রেমিকের সঙ্গে লিভ ইন করার পরিকল্পনা করেছিলেন ওই যুবতী। এমনকি সেকথা তিনি সম্প্রতি জানান তার স্বামীকে।
এদিকে বৈবাহিক সম্পর্কের যতই অবনতি হোক অন্য পুরুষের সঙ্গে স্ত্রীর শারীরিক সম্পর্ক কিছুতেই মেনে নিতে পারেননি স্বামী। স্ত্রীর কাছ থেকে সেকথা শোনার পরই তুমুল ঝগড়া এবং অশান্তির সৃষ্টি হয় ওই দম্পতির মধ্যে। এরপরই স্ত্রীর উপর হামলা করেন তিনি। হাতুড়ি দিয়ে মারতে থাকেন স্ত্রীকে। যুবতীর চিৎকার শুনে স্থানীয়রা দৌড়ে এসে দেখেন ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ২৮ বছরের ওই যুবতীর।
এই মর্মান্তিক ঘটনায় এক কর্তব্যরত পুলিশ অফিসার বলেন, “গত কয়েক মাস ধরেই ওই দম্পতির মধ্যে মনোমালিন্য তৈরি হয়েছিল। যুবতী ডিভোর্স দিতে চেয়েছিলেন। কিন্তু অভিযুক্ত স্বামী রাজি ছিলেন না। স্ত্রীর সম্প্রতি অন্য এক যুবকের সঙ্গে প্রেমে করছিলেন। তাঁর সঙ্গে থাকার সিন্ধান্ত নিতেই এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই আমরা অভিযুক্তকে গ্রেফতার করেছি।







