রাজ্য

বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে ! জারি লাল সতর্কতা

তিস্তার প্লাবনে ফের বন্যা পরিস্থিতি উত্তর সিকিমে । শুক্রবারের রাত ভোর বৃষ্টি, যার জেরে প্লাবিত হয় তিস্তা । এবার উত্তর সিকিম জুড়ে একের পর এক জায়গায় ধস নামতে শুরু করেছে । জারি করা হয়েছে লাল সতর্কতা । পাশাপাশি উত্তর সিকিমে যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে ।

উত্তর সিকিমের একাধিক জায়গা ধসের কবলে চলে যাওয়ায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে খবর । ধস নামার ফলে বন্ধ হয়ে গিয়েছে টুং চেকপোস্টের কাছের রাস্তা । পাশাপাশি অতি ভারী বৃষ্টির জেরে সিকিমের সাত মাইলের মধ্যে নামচি জেলার লেগশিপ ও কিউজিংয়ের মাঝেও নামে ধস । উল্লেখ্য এই অতি ভারী বৃষ্টির ফলে তিস্তার নিম্নস্তরে জলও ক্রমশ বেড়ে চলেছে ।

উত্তর সিকিমের মঙ্গন জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা । সিকিম সরকারের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে লাল সতর্কতার খবর জানানো হয়েছে । পাশাপাশি সর্বক্ষণের জন্য সমস্ত দফতরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের জন্য বিশেষ হেল্পলাইন নম্বরও জারি করা হয়েছে । প্রয়োজনে তিস্তা সংলগ্ন বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হবে বলেও জানিয়েছে সিকিম সরকার।

উল্লেখ্য, তিস্তাতে ‘ভয়ঙ্কর’ পরিস্থিতির কারণে নিখোঁজ পর্যটকদের উদ্ধারকার্যও ব্যাহত হচ্ছে । ব্যাঘাত ঘটছে উদ্ধারকার্যে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.