রাজনীতিরাজ্য

বিহারে চিরাগের কামব্যাক: ২৯ আসনে লড়ে নজর কাড়ল এলজেপি

২৫-এ বিহার বিধানসভা নির্বাচন নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরেছে রাজনৈতিক মহলে। এমনকি এই বিহার ভোটের ফলাফল তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বঙ্গ রাজনীতিতে। ফের বিহার বিহার বিধানসভা ভোট নতুন সমীকরণ তৈরি করল রাজনীতির ময়দানে। একসময়ের ভাঙন-পীড়িত লোক জনশক্তি পার্টিকে সামনে এনে ফের আলোচনার কেন্দ্রে দাঁড় করালেন চিরাগ পাসোয়ান। রাজনৈতিক টানাপোড়েন, দল ভাঙার ক্ষত এবং ব্যক্তিগত লড়াইয়ের পর সব মিলিয়ে চিরাগের এই প্রত্যাবর্তন বিহারের ভোটে আলাদা গুরুত্ব পেয়েছে।

জেডিইউ ও বিজেপি চাননি এলজেপিকে ২০টির বেশি আসন ছাড়তে। তবে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টির সঙ্গে বৈঠকের পর চাপর মুখে পরেন চিরাগ। শেষ পর্যন্ত এনডিএ মরিয়া হয়ে তাঁর জন্য বরাদ্দ করে ২৯টি আসন। তবে সেই আসন সংখ্যাটি তাঁর মনের মতো না হলেও জোটেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
তবে ভোটের ফলাফলের পর এলজেপি ঝুলিতে সেই ২৯টি আসনের মধ্যে আসে ২২টি আসন। যার ফলে সেই সাফল্যের হার দাঁড়িয়েছে প্রায় ৭৫ শতাংশ। এই ভোটের ফলাফলে চিরাগ পাশওয়ানের রাজনৈতিক অবস্থান আরও দৃঢ় করে তুলেছে। ২০২১ সালে কাকা পশুপতি কুমার পরশের সঙ্গে অন্তর দ্বন্দ্বের ফলে ভেঙে যাওয়া দলকে ৫ বছরের ব্যবধানে নতুন করে দাঁড় করানোর লড়াই নজর কেড়েছে বিহার বাসীদের। ‘যুব বিহারী’ পরিচয়ে,ও স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে তুলেছিলেন তিনি। যার প্রভাব দেখা গেল ভোটবাক্সে।

লোকসভা নির্বাচনে ৫ আসনের মধ্যে সবকটিতে জয়ের পতাকা উড়িয়েছিল এলজেপি। সেখানেই নিজের রাজনৈতিক শক্তি প্রমাণ করেছিলেন চিরাগ পাশওয়ান। এবার বিধানসভার ভোটেও সেই ট্রেন্ড ধরে রেখে রাজনৈতিক জগতে নিজের গুরুত্ব বুঝিয়ে দিলেন রামবিলাস চিরাগ পাশওয়ান। ৫ বছর আগের বিভক্ত এলজেপি আজ নতুন করে নির্বাচনে কড়া হাতে প্রতিদ্বন্দ্বিতা করেছে এলজেপি। যার জন্য রাজনৈতিক জগতে পুরনো জায়গা ফিরে পেতে চলেছেন এই বিহারের যুব নেতা চিরাগ পাশওয়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.