রাজনীতিরাজ্য

মাত্র ৫০ মিটারের ব্যবধানে ভবানীপুরে মুখোমুখি মমতা – শুভেন্দু ! তারপর কি হলো ?

চলছে দ্বিতীয় দফায় বিধানসভা নির্বাচন । সকাল থেকেই চলছে ভোট দান প্রক্রিয়া । আর এবারের নির্বাচনের সব থেকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুর । যেখানে একে অপরের প্রতিদ্বন্দ্বিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী ।

আর ভোটের দিন সকালে , এই ভবানীপুর কেন্দ্রেই দেখা গেলো রাজ্য – রাজনীতির , একেবারে নজিরবিহীন চিত্র । কার্যত সামনা সামনি মমতা – শুভেন্দু ।

বাংলার ভোট ইতিহাসে হয়তো প্রথমবার , এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটের দিন সকাল সকাল রাস্তায় বেরিয়ে যেতে দেখা যায় । তাঁর অভিযোগ ছিল , সিআরপিএফ রাত্রিবেলা অসীম বসুর বাড়িতে গিয়ে হেনস্থা করেছে । সকাল সকাল সেখানেই যান মমতা । তারপরেই মমতা যখন চক্রবেড়িয়ায় বসে , তখনই এলাকা পরিদর্শন করতে করতে সেখানে পৌঁছে যান শুভেন্দু অধিকারী । কার্যত দুজনের মধ্যে দূরত্বের ব্যবধান টি হয়তো মাত্র ৫০ মিটার ছিল। তবে দুজনের মধ্যে এদিন সৌজন্য সাক্ষাৎ হয়নি , বরং না দাঁড়িয়ে সামনের দিকেই এগিয়ে যান শুভেন্দু ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.