নিজস্ব সংবাদদাতা : ওড়িশায় দুর্ঘটনার পর তিনদিন কেটে গিয়েছে কিন্তু এখনও ভয়াবহতার রেস কাটেনি। এখনও বহু মানুষ রয়েছেন নিখোঁজ । প্রিয়জনরা দেহ শনাক্ত করতে চেষ্টা চালাচ্ছেন । সূত্রের খবর , এখনও ট্রেন দুর্ঘটনায় ১০১টি দেহ শনাক্ত করা বাকি রয়েছে । শুক্রবার সন্ধেয় ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটি ঘটে। তার পর যত সময় গিয়েছে তর তর করে বেড়েছে প্রাণহানি। সূত্রের খবর , ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছেন ২৭৫ জন যাত্রী। আহতের সংখ্যা এক হাজারেরও বেশি। ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ের ডিভিশনাল ম্যানেজার রিঙ্কেশ রায় জানিয়েছেন, ওড়িশার বিভিন্ন হাসপাতালে এখনও ২০০ জন ভর্তি রয়েছেন।
ভুবনেশ্বর পুরসসভার কমিশনার বিজয় অমৃত কুলাঙ্গে এএনআই-কে জানিয়েছেন, ভুবনেশ্বরের মর্গে ১৯৩টি দেহ রয়েছে। ৫৫টি দেহ পরিবার-পরিজনের হাতে তুলে দেওয়া হয়েছে । ৮০ জনকে শনাক্ত করা গিয়েছে। এখনও দেহ শনাক্তকরণ চলছে। সূত্রের খবর , মৃতদের মধ্যে অধিকাংশ যাত্রীই বাংলার নাগরিক ।
আজ মঙ্গলবার ফের ওড়িশা সফরে যাচ্ছেন মূখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের আহতদের সঙ্গে দেখা করতে মূখ্যমন্ত্রী ভুবনেশ্বর এবং কটকের হাসপাতালে যাবেন । তিনি প্রথমে কটকে যাবেন, তার পরর ভুবনেশ্বর এমস-এ গিয়ে দেখা করবেন ট্রেন দুর্ঘটনায় আহতদের সঙ্গে । তিনদিনের পাহাড় সফর বাতিল করে ওড়িশা যাচ্ছেন মমতা। সেখানে গিয়ে মূখ্যমন্ত্রী নিখোঁজদের অনুসন্ধান, মৃতদেহ রাজ্যে ফিরিয়ে আনা এবং আহতদের ফেরানো সমস্ত প্রক্রিয়ার তদারকি করবেন ।







