খেলাধুলারাজ্য

আগুনে পরিস্থিতির মাঝেই আলিঙ্গন: মানবিক মুহূর্ত ভারত পাক ম্যাচে

কাল সংগঠিত হয়েছিল ভারত পাকিস্তানের এশিয়া কাপের প্রথম ম্যাচ। শুরু থেকেই উতপ্ত পরিস্থিতিতে ছিল এই ম্যাচ। টস থেকে শুরু করে ম্যাচের পর সৌজন্যমূলক করমর্দন কোনকিছুতেই পাকিস্তানের সঙ্গে কোনরকম সংযোগ করেনি ভারতীয় দল।টস জিতেও ভারতীয় বোলারদের সামনে একেবারে ভেঙে পড়ছিল পাকিস্তানের ইনিংস। এরই মাঝে দর্শকাশনে অন্যরকম মানবিকতা দেখা গেলো। পাক দলের খেলা দেখে মনমরা সমর্থকদের প্রথমে কটাক্ষ, পরে জড়িয়ে ধরলেন এক ভারতীয় দর্শক! ক্যামেরায় ধরা সেই দৃশ্য রাতারাতি ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। দুই শত্রু দেশের মধ্যে এই উষ্ণ মুহূর্ত যেন হাহাকারের মধ্যেই আশার আলো জ্বেলে দিল।

দর্শক আসনে হাল্কা মেজাজ থাকলেও, মাঠের লড়াইয়ে একেবারে রণংদেহি মেজাজে ঝাঁপায় ভারত। প্রথম ওভারেই হার্দিক পাণ্ডিয়ার বলে ফিরলেন সাইম আয়ুব, পরের ওভারে বুমরাহর শিকার মহম্মদ হ্যারিস। একের পর এক ব্যাটারকে প্যাভিলিয়নে ফেরাতে ফেরাতে পাক ইনিংস হয়ে ওঠে কার্যত একতরফা। গ্যালারিতে ভারতীয় সমর্থকদের উল্লাসে ফেটে পড়লেও, সঙ্গেসঙ্গেই মিশে গেল এক বিরল মানবিক দৃশ্যের আবেগ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.