ভাঙরে চলল গুলি। আইএসএফের পক্ষ থেকে গুলি চালায় বলে অভিযোগ। ভাঙরের উত্তর কাশিপুর থানার কাঠালিয়া সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে। তৃনমূল নেতাদের বিরোদ্ধে আইএসএফ কর্মীরা গুলি জ্বালায় বলে খবর। জানা গেছে , রবিবার শোনপুরে তৃনমূলের একটি জনসভার আয়োজন করা হয়। সেই জনসভায় ভোগালী দু’নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি আলিনুর মোল্লা-সহ একাধিক তৃণমূল নেতৃত্ব কাঠালিয়া থেকে শোনপুর এলাকায় যাচ্ছিলেন। এবং তখনই কিছু আইএসএফের কর্মী সমর্থকরা জড়ো হয়ে , এক রাউন্ড গুলি চালায়।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। দুই দলের মধ্যে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে কাশীপুরের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ বাহিনী। ঘটনাস্থলে দুই শিবিরের কর্মীদের সরিয়ে দেয় পুলিশ। পরিস্থিতি শান্ত হয়ে গেলেও দুই দলের মধ্যে চাপা উত্তেজনা বিরাজমান রয়েছে । এলাকায় টহল দিচ্ছে কাশীপুরের বিশাল পুলিশ বাহিনী।
একদিকে তৃণমূল নেতা আলিনূর মোল্লা বলেন, “আমরা ছাত্র-যুব সমাবেশের কাজের জন্য যাচ্ছিলাম। তখনই আইএসএফ আশ্রিত দুষ্কৃতীরা আমাদের উপর হামলা চালায়। নাটু, ক্ষুদ, সালাউদ্দিনের মতো সমাজবিরোধীরা এই কাজ করেছে। একাধিক থানায় ওদের বিরুদ্ধে কেস রয়েছে। সবার হাতে হাতিয়ার ছিল। এক রাউন্ড গুলিও চালায়। আমরা দ্রুত প্রশাসনকে জানাই। বিধায়ককেও জানিয়েছি। যতক্ষণ না ওরা গ্রেফতার হচ্ছে আমরা আন্দোলনের ডাক দেব। নওশাদ সিদ্দিকীর ইন্ধনেই ওরা আমাদের পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্র করেছিল।” অন্যদিকে আইএসএফ নেতা ওহিদুল ইসলাম বলেন, “এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। ওরা নিজেরাই ঝামেলা করেছে। ওদের পায়ের তলা থেকে মাটি সরে গিয়েছে বলে পাগলা কুকুর হয়ে গিয়েছে। ওদের জলাতঙ্ক হয়েছে।”







