রাজ্য

হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেসে যাত্রাপথেই মৃত্যু, অভিযোগ অব্যবস্থার!

হাওড়া থেকে পুরি যাওয়ার পথে বন্দে ভারত এক্সপ্রেসে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ট্রেনের সি২ (C2) কোচে যাত্রার সময় অসুস্থ হয়ে পড়েন এক ব্যক্তি। অভিযোগ, বার বার অনুরোধ সত্ত্বেও মিলল না প্রাথমিক চিকিৎসা বা জরুরি চিকিৎসা পরিষেবা। ফলে চলন্ত ট্রেনেই জীবন হারালেন ওই যাত্রী।

সূত্রের খবর, হাওড়া থেকে ট্রেনটি ছাড়ে সকাল ৭:৪০ মিনিটে। কটকে পৌঁছনোর আগেই অসুস্থ হয়ে পড়েন এক মধ্যবয়স্ক পুরুষ যাত্রী। সহযাত্রীরা জানিয়েছেন, বার বার টিটিই ও রেল কর্মীদের বিষয়টি জানানো হলেও তারা সময়মতো কোনও পদক্ষেপ নেননি। অসুস্থ ব্যক্তির শ্বাসকষ্ট হচ্ছিল, মাথা ঘুরছিল, এমনকি কয়েকবার অজ্ঞানও হয়ে পড়েন তিনি।

যাত্রীরা ক্ষোভের সঙ্গে জানান, আধুনিক বন্দে ভারত এক্সপ্রেসে এত প্রযুক্তির সুবিধা থাকলেও জরুরি চিকিৎসা পরিষেবা নেই – এটা ভেবে হতবাক তারা। ফোন করেও নাকি কোনও মেডিক্যাল টিম পাঠানো হয়নি। কটকে পৌঁছনোর পরেই মৃত্যু নিশ্চিত করা হয়।

ঘটনার পরে ট্রেনের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। অনেক যাত্রী ক্ষোভে ফেটে পড়েন, “বন্দে ভারত আধুনিক হতে পারে, কিন্তু মানুষের প্রাণ রক্ষা করতে না পারলে সেই আধুনিকতার মূল্য কী?”

রেল দফতরের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও সরকারি বিবৃতি মেলেনি। তবে যাত্রীদের নিরাপত্তা ও জরুরি পরিষেবা নিয়ে বড় প্রশ্ন উঠে গেল এই ঘটনায়।
এই মৃত্যু কি শুধুই দুর্ভাগ্য? নাকি রেল কর্তৃপক্ষের গাফিলতি? তদন্তের দাবি উঠছে সব মহল থেকেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.