খেলাধুলা

মুম্বাই এর বিরুদ্ধে ব্যাটে বলে দুর্দান্ত ভুবনেশ্বর , তাঁকে জাতীয় দলে ফেরানোর দাবী ভারতীয় প্রাক্তনীদের

বেঙ্গালুরু সাপোর্টার্স থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটের যারা ভক্ত , তারা প্রত্যেকেই এখন মুগ্ধ ভুবনেশ্বর কুমারের বোলিংয়ে । চলতি আইপিএলে একেবারে দুরন্ত বোলিং করছেন , এই ভারতীয় পেসার । আর ভুবনেশ্বরের বোলিংয়ে মুগ্ধ হয়ে , এবার সমর্থকদের পাশাপাশি ভারতীয় প্রাক্তনীরাও দাবী তুলছেন তাঁকে দলে ফেরানোর জন্য । কৃষ্ণমাচারি শ্রীকান্ত এবং রবিচন্দ্রন অশ্বিন দাবী তুলেছেন ভুবিকে ভারতীয় দলে ফেরানোর জন্য ।

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ভুবি। বল হাতে চারটি উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের শেষ ওভারে একটি গুরুত্বপূর্ণ ছক্কাও মারেন তিনি। ৩৬ বছরের এই পেসার চলতি মরশুমে ১১ ম্যাচে ২১ উইকেট নিয়ে এখন বেগুনি টুপির দৌড়ে সবার উপরে রয়েছেন। তাঁর গড় ১৫.২৯ এবং ইকোনমি রেট ৭.৪৭। আইপিএলের ইতিহাসে এটি চতুর্থবার, যখন এক মরশুমে ২০টির বেশি উইকেট নিলেন তিনি। শেষ তিন বলে আরসিবির জয়ের জন্য প্রয়োজন ছিল ৯ রান। সেই চাপের মুহূর্তে রাজ অঙ্গদ বাওয়ার বলে পয়েন্টের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে ম্যাচের রং বদলে দেন ভুবি। এরপর থেকেই ভারতীয় প্রাক্তন ক্রিকেটাররা তাঁর প্রশংসায় ভাসছেন।

নিজের ইউটিউব চ্যানেলে শ্রীকান্ত বলেন, “ভুবনেশ্বর কুমারের বোলিং দেখেছ? দুর্দান্ত! যেন পুরনো ভুবিকেই আবার মাঠে দেখা গেল। ম্যাচের দ্বিতীয় ওভারেই কার্যত খেলার মোড় ঘুরিয়ে দেয় সে। প্রথমে রিকেলটনকে আউট করে, তারপর নাকল বলে ফিরিয়ে দেয় রোহিত শর্মাকে। এর পরের বলেই শূন্য রানে সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে পাঠায়। সেই মুহূর্ত থেকেই ম্যাচটা মুম্বইয়ের হাতছাড়া হয়ে যায়।” এরপরই ভুবনেশ্বরের ভারতীয় দলে ফেরার দাবি তোলেন শ্রীকান্ত। তাঁর কথায়, “আমার মতে, আবারও ভারতের জার্সিতে খেলা উচিত ভুবনেশ্বরের।”

সম্প্রচারকারী চ্যানেলকে অশ্বিন বলেন, “এটা পুরোপুরি ভুবনেশ্বর কুমারের টুর্নামেন্ট। ও অসাধারণ পরিশ্রম করেছে। প্রতিটি টি-টোয়েন্টি ম্যাচে খেলেছে এবং নিজের ফিটনেসের দিকেও বিশেষ নজর দিয়েছে। স্বভাবে খুব শান্ত হলেও দলের কাছে ও অমূল্য সম্পদ।” তিনি আরও বলেন, “আমি অপেক্ষা করছি কবে #BringBackBhuvi ট্রেন্ড শুরু হবে। আমার মতে, ওকে আবার ভারতীয় দলে সুযোগ দেওয়া উচিত। নতুন বলে দারুণ সুইং করাতে পারে ভুবি। ডেথ ওভারেও সমান কার্যকর এবং ধারাবাহিক। এমনকি চাপের মুহূর্তে ব্যাট হাতেও বড় শট খেলতে সক্ষম।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.