ব্লাড ক্যান্সারে আক্রান্ত এক শিশুকে তার বাবা-মা গঙ্গার জলে ডুবিয়ে খুন করল। শিশুটির বাবা রাজকুমার সাইনি,মা শান্তি এবং পরিবারের আরো কয়েকজন সদস্য মিলে বাচ্চাটিকে উত্তরাখণ্ডের হরিদ্বারের হর কী পৌড়ি ঘাটে নিয়ে যায় এবং জলে ডুবিয়ে রাখে।
ক্যান্সারে আক্রান্ত শিশুটি একটানা জলে ডুবে থাকায়, নিঃশ্বাস- প্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ায় শিশুটির মৃত্যু ঘটে। এই ঘটনায় ওই ঘাটের আশে পাশে থাকা বেশ কয়েকজন অবাক হয়ে যান এবং তারা শিশুটিকে তার বাবা-মার কাছ থেকে ছিনিয়ে নেয়। শিশুটিকে জল থেকে তোলা হলেও শেষ পর্যন্ত প্রাণ রক্ষা হয়নি তার। দীর্ঘক্ষণ জলে ডুবে থাকার কারণে মৃত্যু হয় ওই শিশুটির। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে ওই শিশুর বাবা মা এবং মাসিকে গ্রেফতার করে।







