বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি বলতেই উঠে আসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ার নাম। একসময় তো রাজত্ব করেছেনই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। এমনকি বর্তমানে সময় দাঁড়িয়েও এখনো পর্যন্ত বেশ প্রভাব রয়েছেন তাঁর। এবার আত্মপ্রকাশ করতে চলেছ অভিনেতার পুত্র তৃষাণজিৎ।
বেশ কিছুদিন আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রকাশ্য এনেছিলেন তার পুত্র তৃষাণজিৎকে। এই স্টার কিডের মা ও বাবা দুজনেই বাংলার চলচ্চিত্র জগতের জনপ্রিয় তারকা। শুধু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নয় তার স্ত্রীও একজন বাংলার খ্যাতনামা অভিনেত্রী। তাই প্রসেনজিৎ ও অর্পিতার পর্যবেক্ষণেই অভিনয় জগতের জন্য তৈরি হয়েছেন তৃষাণজিৎ। অনেকদিন ধরেই জল্পনা চলছিলেন কবে এই স্টার কিড চলচ্চিত্র জগতের পথ চলা শুরু করবেন। অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে, ডেবিউ করতে চলেছেন তৃষাণজিৎ।
প্রসেনজিৎ পুত্রর প্রথম ছবি হতে চলেছে শ্রীকান্ত মোহতা ও মহেন্দ্র সোনির এস বি এফ ব্যানারে। সেখানেই তাঁর বিপরীতে ধরা দেবেন আর্যা রায়। এই সিনেমা শ্যুটিং ফ্লোরে উঠতে চলেছে আগামী মাস অর্থাৎ ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে। সব মিলিয়ে এই সিনেমা নিয়ে আলাদাভাবেই উন্মাদনা তৈরি হয়েছে প্রসেনজিৎ পুত্রকে ঘিরে। তবে এখন শুধু দেখায় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অর্পিতা চ্যাটার্জির মতনই তাদের পুত্র বাংলা ইন্ডাস্ট্রিতে কতটা প্রশংসা অর্জন করতে পারেন। তবে এই সিনেমা আগামী দিনের বড়পর্দায় কতটা প্রভাব সেটার জন্য সকলেই অপেক্ষায় রয়েছে।







