সারাজীবন একে অপরের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছিল ফুলকি-রোহিত। পারিবারিক সম্যসা হোক অথবা নিজেদের জীবন যাত্রার পথে বাধা, সবেই দুইজনে মিলে মোকাবিলা করে।
ধীরে ধীরে একে অপরের কাছে আসছে তারা। বহুদিন আগেই ফুলকি মন দিয়েছিল রোহিতকে। কিন্তু এবার নিজের ভালবাসায় ফুলকিকে যত্নে রাখছে রোহিতও।
কিন্তু এই সুখ বেশিদিন রইল না। এবার ঘোর বিপদে ফুলকি-রোহিত। সম্প্রতি প্রকাশ্যে আসা ধারাবাহিকের নতুন প্রোমোয় দেখা যায়, অবশেষে রুদ্ররূপকে গ্রেফতার করলো পুলিশ। এবার পাপের বিনাশ হবে ভেবে মনে মনে শান্তি পেয়েছিল রোহিত-ফুলকি। কিন্তু কোর্ট চত্বরেই ঘটল মর্মান্তিক কাণ্ড।
পুলিশের জাল কেটে বেরোবার নতুন ফন্দি করে রুদ্ররূপ। আচমকা পুলিশ অফিসারের থেকে বন্দুক কেড়ে ফুলকির দিকে তাক করে সে। আতঙ্কে চিৎকার করে রোহিত। কিন্তু এর মধ্যেই শোনা যায় গুলির শব্দ। সাথে সাথে মাটিতে লুটিয়ে যায় রুদ্ররূপ। তখনই দেখা যায় হৈমন্তী অর্থাৎ লাবণ্যর মা পিছন থেকে রুদ্রকে গুলি করেছে । কিন্তু কেন নিজের হাতে আইন তুলে নিলেন তিনি? এবার কোন নতুন বিপদে পড়বে ‘ফুলকি’র পরিবার?







