রাজনীতি

“শুধু ঘাস পড়ে রয়েছে… হাওয়াতেই উড়ে যাবে” , তৃণমূলের ভবিষ্যত নিয়ে ভবিষ্যদ্বাণী মিঠুনের

বিধানসভা নির্বাচনের পূর্বে , অভিনেতা মিঠুন চক্রবর্তীকে বহুবারই বিজেপির হয়ে প্রচারে, জনসভার মঞ্চে দেখা গিয়েছে। সেখান থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একাধিক কটাক্ষ করে বহুবার রাজনীতির হাওয়া গরম করেছেন মিঠুন । আর তারপর বাংলায় সরকার পরিবর্তন হয়েছে , বাংলায় এখন বিজেপি সরকার। মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর শপথগ্রহণ অনুষ্ঠানের দিনও মঞ্চে ছিলেন মিঠুন চক্রবর্তী। আর এবার রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর প্রথবার কলকাতায় এসেই মিঠুন চক্রবর্তীর মুখে শোনা গেল নতুন সরকারের গুণগান। তিনি বলেন, ”নতুন কলকাতা দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে। তার জন্য কাজে লেগে পড়েছি!”

মিঠুন চক্রবর্তী যখন ‘আখরি সওয়াল’ ছবির প্রচারে ব্যস্ত, ঠিক সেই সময় কলকাতা হাইকোর্টে হাজির ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বুলডোজার ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চে। মামলায় সওয়াল করেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেই সময় তাঁদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে।

মমতার এই হাইকোর্টে উপস্থিতি প্রসঙ্গে বাংলার এক প্রথম সারির সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে মিঠুন বলেন, “উনি হাইকোর্টে যান বা যেখানে খুশি যান, তাতে কিছুই হবে না।” পাশাপাশি তিনি আরও বলেন, “আমি গত পাঁচ বছর ধরে লড়াই করেছি, সওয়াল করেছি। সেই লড়াইয়ের ফলেই আজ এই জায়গায় পৌঁছেছি। এখন সবাই আনন্দ করুন, এটা মুক্ত বাংলা।”

এরপর তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতেই কড়া মন্তব্য করেন মহাগুরু। তাঁর কথায়, “মূলটাই উপড়ে গিয়েছে, এখন শুধু ঘাস পড়ে রয়েছে… হাওয়াতেই উড়ে যাবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.