নিজস্ব সংবাদদাতা: শুক্রবার থেকে শুরু হল জলপাইগুড়ির ঐতিহ্যবাহী মনসা পুজো । রাজবাড়ী পাড়াতে অবস্থিত। বৈকন্ঠপুর রাজবাড়ীর মনসা পূজা এইবার তাদের পুজো ৫১৪ বছরে পদাপন করলো।আর সেই পুজোকে কেন্দ্র করে উত্তরবঙ্গ সহ জেলার অন্যান্য জায়গা থেকেও জলপাইগুড়ি বৈকুট্যপুর রাজবাড়ির মনসা পূজো দেখতে ভিড় করে অসংখ্য মানুষ ।এই পুজোর মূল আকর্ষণ হলো বিষহরি গান ও মেলা।যা দেখতে ভীড় করে অন্য জেলার মানুষ ।আজ থেকে ২৩ তারিখ পর্যন্ত চলবে এই মেলা ও পুজো ।
এই পুজোকে কেন্দ্র করে রাজবাড়ি পরিবারের সদস্যরা একত্রিত হয়ে মনসা পূজাতে অংশগ্রহণ করেন। পূজোর পাশেই বসেছে এক বিশাল মেলা। মেলাতে খাবারের দোকান থেকে শুরু করে রকমারি জিনিসের সম্ভার এখানে পাওয়া যায়। শুক্রবার সকাল থেকেই এই পুজো ও মেলার দেখতে অনেক মানুষই ভিড় করেছেন। সকালে অত্যন্ত নিয়ম নিষ্ঠার সাথে পুজো অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন রাজবাড়ির সদস্য প্রণত কুমার বসু।







