খেলাধুলা

এশিয়া কাপ থেকে চোখ সরে লক্ষ্য এখন বিশ্বকাপ, কী বক্তব্য পাক অধিনায়কের?

চলতি বছরের বিশ্বকাপ ভারতের মাটিতে। বিশ্বকাপ নিয়ে ইতিমধ্যেই প্রস্তুতিতে পাকিস্তান। দলীয় অধিনায়ক বাবর আজম জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে সুফল করার লক্ষ্যেই খেলোয়াড়রা। সম্প্রতি আইসিসি টুর্নামেন্টগুলিতে ভাল খেলেছেন তাঁরা। যার জেরে বাবর আত্মবিশ্বাসী ১৯৯২ সালের পর আবার বিশ্বকাপ পাকিস্তানে যাবে।

পাক অধিনায়কের কথায়, ‘আমরা ভারতে হতে যাওয়া এক দিনের বিশ্বকাপের দিকে তাকিয়ে রয়েছি। এই প্রতিযোগিতায় ভাল পারফর্মেন্স করাই লক্ষ্য আমাদের। চেষ্টা করব মহম্মদ রিজওয়ানকে প্রতি ম্যাচেই দলকে একটা ভাল শুরু দিতে। জানি, প্রতি ইনিংসে বড় রান করা সম্ভব নয়। তাই দল শুধু আমাদের দু’জনের উপর নির্ভর করলে হবে না। সকলে ভাল খেলার চেষ্টা করতে হবে। রান করার চেষ্টা করতে হবে মিডল অর্ডার ব্যাটারেরও।’

ওডিআই ফরম্যাটে বাবরের পারফর্মেন্স যথেষ্ট ভাল। ৪৭ টেস্টে ৩৬৯৬ রান রয়েছে তাঁর। সঙ্গে ৯টি সেঞ্চুরি ও ২৬টি হাফ সেঞ্চুরি। একদিনের ৯৫ টি ম্যাচে ১৭টি সেঞ্চুরি ও ২৪টি হাফ সেঞ্চুরি রয়েছে। রান রয়েছে ৪৮১৩। এছাড়াও টি-২০তে দুটি শতরান এবং ৩৩৫৫ রান করেছেন এই তারকা ব্যাটার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.