রাজ্য

আগামী বিধানসভা ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে নিশ্চিত করতে বৈঠকে নির্বাচন কমিশন

মাত্র কয়েকটা মাস পরেই বঙ্গে বিধানসভা নির্বাচন। ধীরে ধীরে রাজনৈতিক দলগুলির মধ্যে শুরু হবে ভোটের প্রস্তুতি। যদিও নির্বাচনের দিনক্ষণ বা কয়দফায় নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে তা এখনো পর্যন্ত ঘোষণা করেনি নির্বাচন কমিশন। তবে ভোটে কত সংখ্যক কেন্দ্রীয় বাহিনী আসবে? তাদের কোথায় কোথায় থাকা হবে? তা জানতে নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন পুলিশ কর্মকর্তারা।

কোন এলাকায় কত কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন? সেই পরিকাঠামো জানতে ইতিমধ্যেই থানাগুলিকে চিঠি পাঠিয়েছে লালবাজার। কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলে তাদের সাধারণত রাখা হয় স্কুল, কলেজ, গেস্ট হাউজে। থানা গুলিকে সেই জায়গার বর্তমান অবস্থার পরিকাঠামো সম্বন্ধে মঙ্গলবারের মধ্যেই লালবাজারে জানাতে হবে। গত লোকসভা নির্বাচনে রাজ্যে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিল ।

বাংলার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ নিয়ে ইতিমধ্যে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি বৈঠক করেছে নির্বাচন কমিশন। নয়াদিল্লিতে কমিশনের এই বৈঠক উপস্থিত ছিলেন রাজ্যের সিইও মনোজ আগারওয়াল। সূত্রের খবর, ২৬ শে নির্বাচন সুষ্ঠুভাবে হওয়ার জন্য বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী চেয়েছে সিইও। একুশের নির্বাচন মোট আট দফায় সম্পন্ন হয়েছিল। কেন্দ্রীয় বাহিনী বাড়লে দফা আরও কমে যেতে পারে। একসঙ্গে একাধিক এলাকায় নির্বাচন হলে, বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনীর প্রয়োজন হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.