রাজ্য

অন্নপূর্ণা ভাণ্ডারে কারা পাবেন ৩ হাজার টাকা? জারি হল নতুন নিয়ম

পয়লা জুন থেকেই রাজ্যে চালু হতে চলেছে বিজেপি সরকারের ঘোষিত ‘অন্নপূর্ণা ভাণ্ডার’ প্রকল্প। মুখ্যমন্ত্রী Suvendu Adhikari-র নেতৃত্বে নবান্নের প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। এবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের তরফে সরকারি বিজ্ঞপ্তিও জারি হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে DBT-এর মাধ্যমে পাঠানো হবে। তবে সরকারি চাকরিজীবী, নিয়মিত বেতন বা পেনশনপ্রাপ্ত মহিলা এবং আয়করদাতারা এই সুবিধা পাবেন না।

সরকার জানিয়েছে, আগে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন, তাঁদের অধিকাংশের অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে। তবে মৃত ব্যক্তি, ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, এলাকা পরিবর্তন করা বা ‘অনুপস্থিত ভোটার’ হিসেবে চিহ্নিত মহিলারা এই প্রকল্পের আওতার বাইরে থাকবেন।

আগে বিজেপি নেত্রী Agnimitra Paul দাবি করেছিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের সব উপভোক্তাই নতুন প্রকল্পের সুবিধা পাবেন। কিন্তু সরকারি শর্ত প্রকাশ্যে আসতেই স্পষ্ট, বহু নাম বাদ পড়তে পারে অন্নপূর্ণা ভাণ্ডার থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.