নমস্কারের বদলে আদাব! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক ভাইরাল ভিডিওতে ধরা পড়েছে আসানসোলের তৃণমূল কংগ্রেস দলের সাংসদ শত্রুঘ্ন সিনহার মেয়ে অভিনেত্রী সোনাক্ষী সিনহার এই কার্যকলাপ। চলতি বছরের ২৩ জুন বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন সোনাক্ষী এবং তার প্রেমিক জাহির ইকবাল। মুম্বাইয়ে বিয়ে করবেন তারা। আর এই নিয়ে জোরকদমে চর্চা শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নেট পাড়ায় ভাইরাল নমস্কারের বদলে আদাব করার সেই ভিডিও নিয়ে চর্চা শুরু হয়েছে ইতিমধ্যেই। নানা লোকে নানা মত প্রকাশ করেছেন এই বিষয়ে। ভিডিওতে দেখা যাচ্ছে সবুজ সালোয়ার কামিজ পরা সোনাক্ষী হিন্দু রীতি অনুযায়ী ‘‘নমস্কার’’ বা করে ‘‘আদাব’’ করছেন। আর এই ভিডিওটিকে পলিটিক্যাল অ্যানালিস্ট ড: রিজওয়ান আহমেদ তার নিজের এক্স হ্যান্ডেলে সেয়ার করে লিখেছেন, ‘‘ইনি শত্রুঘ্ন সিনহার মেয়ে সোনাক্ষী সিনহা। শত্রুঘ্ন সিনহারা চার ভাই-রাম, ভরত, লক্ষ্মণ ও শত্রুঘ্ন। সোনাক্ষীদের বাড়ির নাম রামায়ণ। সোনাক্ষীর ভাইয়ের নাম লভ ও কুশ। সোনাক্ষীর প্রেমিকের নাম জহির
ইকবাল। এখন নমস্তের বদলে আদাব বলছেন সোনাক্ষী।’’
তার এই পোস্টে অনেকে অনেকরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। হাকুক সিকার লিখেছেন, ‘এখন সোনাক্ষী সিনহার নাম পরিবর্তন করা হবে কারণ ২২ শে জুন বিয়ে নয় নিকাহ হবে। আর বিয়ের প্রথম শর্ত হল ধর্মান্তর। কালামা পড়িয়ে সোনাক্ষীকে বানাবে সালমা। ওপেন চ্যালেঞ্জ আমাকে ভুল প্রমাণ করুন। জহির ইকবালকে জিজ্ঞাসা করুন, তিনি কি সোনাক্ষীকে নিকাহ না করে আগুনে সাতপাক ঘুরবেন?’ মহম্মদ আমজাদ খান লিখেছেন, ‘তোমাদের নতুন জামাইবাবু।’
প্রসঙ্গত, সোনাক্ষীর প্রেমিক জাহির ইকবাল তার থেকে ২ বছরের ছোট। সোনাক্ষীর বয়স ৩৭, আর জাহিরের ৩৫ বছর। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল তাদের মধ্যে। তাদের এই প্রেমের সম্পর্কের সূচনা করেছিলেন বলিউডের আর এক অভিনেতা সালমান খান। বিয়েতে সম্মতি রয়েছে উভয়ের পরিবারের। বিয়ের অনুষ্ঠান হবে মুম্বাইয়ের বাস্তিয়ানে। দুই পরিবারের সদস্যরা তাঁদের আশীর্বাদ দিতে বিয়ের দিন উপস্থিত থাকবেন। তবে কোন রীতিতে হবে তাদের বিয়ে? হিন্দু না মুসলিম? তা এখনও জানা যায়নি।







