সীমান্তে নজরদারি জোরদার করবার জন্য জঙ্গল পরিষ্কারের আহ্বান গ্রামবাসীদের । একে সীমান্ত লাগোয়া বেশ কিছুএলাকায় তারকাটা নেই , তার ওপর বাংলাদেশে অস্থিরতার অবস্থা । মাঝেমধ্যেই সীমান্ত দিয়ে অনুপ্রবেশ ঘটছে । সামনে আসছে আবার ২৬ শে জানুয়ারি । সীমান্ত দিয়ে যাতে কেউ অবৈধভাবে প্রবেশ করতে না পারে সেই জন্য করা অবস্থান বিএসএফের । নদীয়ার ভারত বাংলাদেশ গেদে সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফ ও সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সঙ্গে একটি বৈঠক হয়। যেখানে প্রথমত নিরাপত্তার বিষয় নিয়েই পর্যালোচনা করা হয়। বারংবার অবৈধভাবে বাংলাদেশীদের অনুপ্রবেশের ঘটনা সামনে আসছে। পাশাপাশি চোরাচালান কারবারিদেরও বারবারন্ত। নিরাপত্তার স্বার্থে আজ বিএসএফের সঙ্গে মূলত গ্রামবাসী ও সীমান্ত এলাকার চাষীদের সঙ্গে জরুরী ভিত্তিতে বৈঠক শুরু হয়।সীমান্ত এলাকায় বিএসএফের নজরদারিতেও সমস্যা হচ্ছে সীমান্ত এলাকা দিয়ে রয়েছে একাধিক ঝোপঝাড় ও ঘন জঙ্গলে ভরা। সীমান্ত এলাকায় রয়েছে বড় বড় গাছও। গ্রামবাসী ও চাষীদের সঙ্গে বিএসএফের আলোচনার প্রেক্ষাপট ছিল অবৈধভাবে অনুপ্রবেশ ও চোরাচালানকারীদের অবৈধ কার্যকলাপ বন্ধ করা। পাশাপাশি নিরাপত্তা বলয় তৈরি করা। সীমান্ত এলাকায় বড় বড় গাছ কাটার ক্ষেত্রে ডাকা হয়েছিল ফরেস্ট ডিপার্টমেন্টের আধিকারীকে। সকলের উপস্থিতিতেই এক অন্যতম সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিএসএফের পক্ষ থেকে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির পর থেকেই তৎপরতা লক্ষ্য করা যায় বিএসএফের। নিরাপত্তা বাড়াতে আরো একধাপ এগিয়ে গ্রামবাসীদের সাথে নিয়েই বড়সড় সিদ্ধান্ত বিএসএফের। চাষীদের যাতে সীমান্তে বা কাঁটাতারের ওপারে কৃষিকাজ বা চাষাবাদ করতে সমস্যা না হয় সেদিকে ও নজর রাখবে বিএসএফ। সব মিলিয়ে বিএসএফের এই সিদ্ধান্তে হাসি ফুটেছে সীমান্তল লাগোয়া এলাকার গ্রামবাসী থেকে কৃষি মহলের কৃষকদের।
Read Next
November 18, 2026
দাউদের পৈতৃক বাড়ি ভাঙার তোড়জোড় বিএমসির, মসজিদ ভাঙা নিয়েও তৈরি হয়েছে জটিলতা
November 18, 2026
‘ঠান্ডা মাথাতেই নেওয়া ভালো কিছু প্রতিশোধ’, শীর্ষ লস্কর কমান্ডার নিকেশ হতেই বার্তা সিআরপিএফ ডিজির
November 17, 2026
অন্ধ্রপ্রদেশে ফের ONGC-র গ্যাস কূপে বিপত্তি, লিকেজের জেরে সরানো হল ৮০০ গ্রামবাসীকে**
November 17, 2026
হাইকোর্টে বেকসুর খালাসের পরও ৭ বছর জেলবন্দি! ছত্তিশগড় সরকারকে ৩০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ সুপ্রিম কোর্টের
November 17, 2026
দিল্লিতে দোতলা বাড়ি ভেঙে মর্মান্তিক দুর্ঘটনা! মৃত্যু শিশু-সহ ২ জনের, আতঙ্ক এলাকায়
November 17, 2026
সংরক্ষিত আসন নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের! নির্দিষ্ট SC/ST আসনের দাবি করতে পারবেন না ভোটার বা প্রার্থী
Related Articles
Check Also
Close







