দেশবিদেশ

ভুয়ো সাধুর বেশে বাংলাদেশী অনুপ্রবেশকারী !

এলাকায় বিরাট মান্যতা সাধুদের ! সাধুদের দেখলেই , প্রণাম করেন সকলে , কেউ কেউ আবার দানও দেন । কিন্তু এবার সেই সাধুদেরই গ্রেফতার করল পুলিশ ! কিন্তু কেনো ? জানা গিয়েছে, বিদেশী আইনের ধরে গ্রেফতার করা হয়েছে সাধুদের । অভিযোগ , তারা নাকি ভুয়ো সাধু , তবে শুধু ভুয়ো নয় , তারা নাকি বাংলাদেশী অনুপ্রবেশকারীও!

উত্তরাখণ্ডের দেরাদুন থেকে গ্রেফতার করা হয়েছে , এই অভিযুক্ত সাধুদের । ওই এলাকার পুলিশ আধিকারিক অজয় সিং জানিয়েছেন , ” অভিযুক্তরা এলাকায় ভুয়ো সাধুর বেশে ঘুরে বেড়াত। বেশ কিছু অভিযোগও তাদের বিরুদ্ধে দায়ের হয়েছে। আমি নিজেও গ্রেফতার স্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেছিলাম। ” তিনি আরো বলেন , “তাদের চেপে ধরতেই সত্যিটা বেরিয়ে আসে। ওদের না আছে কোনও গুরু। না আছে কোনও জ্যোতিষ শিক্ষার শংসাপত্র। এরপরই তাদের প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়।”

জানা গিয়েছে , এই ভুয়ো সাধুরা বেশ কয়েকজন বাংলাদেশের বাসিন্দা। এবং বাকিরা দেশের বিভিন্ন রাজ্যের নাগরিক । তারা সাধুর বেশে , মানুষজনকে ঠকিয়ে , নিজের উপার্জন করছিল । জানা গিয়েছে , ইতিমধ্যেই ভুয়ো সাধুদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.