রাজনীতিরাজ্য

মমতার নতুন কবিতায় বুলডোজার-গ্রেফতার প্রসঙ্গ, পরোক্ষে নতুন সরকারকে আক্রমণ

রাজ্যে সরকার বদলের পর ফের লেখনী হাতে তুলে নিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee। কয়েকদিন আগেই তিনি ইংরেজিতে ‘Brave’ শিরোনামে একটি কবিতা লিখেছিলেন। এবার বাংলায় ‘দখল’ নামে নতুন কবিতা প্রকাশ করলেন তিনি। সেই কবিতায় উঠে এসেছে বুলডোজার অভিযান, অত্যাচার এবং মানুষের আতঙ্কের প্রসঙ্গ। কবিতাতেই প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন তিনি— “জিতলেই যদি? তবে মানুষ কেন ভীত?”

নতুন কবিতার শুরুতেই মমতা লেখেন, “দখলমুক্ত করতে হবে অসহায় ও দুর্বল মানুষদের।” এরপরই তিনি প্রশ্ন তোলেন, “আর কত বুলডোজার? আর কত অত্যাচার? আর কত দানবিকতা?” পাশাপাশি কটাক্ষ করে লেখেন, “নেতার অনুগতরাই এখন লাঠিধারী রক্ষাকর্তা।”

রাজ্যে পালাবদলের পর দুর্নীতি-সহ একাধিক অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হচ্ছে। সেই প্রসঙ্গ টেনেই কবিতায় তিনি লেখেন, “এত গ্রেফতার কেন? কে কত পুরস্কার পাচ্ছে?” আবার অন্যত্র তাঁর মন্তব্য, “জঞ্জালে ঢেকে গিয়েছে তোমাদের শরীর, আগে নিজেদের মনের আবর্জনা সরাও।”

নাম না করেই বিজেপিকে নিশানা করেছেন বলেই রাজনৈতিক মহলের একাংশের মত। কবিতায় তিনি লিখেছেন, “জিতলেই যদি? তবে মানুষ কেন আতঙ্কিত? কেন সন্ধ্যা নামলেই নেমে আসে মধ্যরাতের ভয়?”

এর আগে ‘Brave’ কবিতাতেও আত্মবিশ্বাস ও সাহসের বার্তা দিয়েছিলেন মমতা। সেখানে তিনি লিখেছিলেন, “নিজের ভাল কাজের উপর বিশ্বাস রাখো, তাহলে অশুভ শক্তি তোমাকে ছুঁতে পারবে না।”

দীর্ঘ ১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী থাকার সময়ও ব্যস্ততার মাঝেই কবিতা ও গান লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক মহলের প্রশ্ন, রাজ্যে ক্ষমতা হারানোর পর নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা হিসেবেই কি এবার সেই কলমকেই ব্যবহার করছেন তিনি?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.