পশ্চিম এশিয়ায় ‘মেজর প্লেয়ার’ হিসেবে ভারতের উত্থান প্রসঙ্গে খবর প্রকাশ্যে এসেছে আমেরিকান ম্যাগাজিনের মাধ্যমেও। ‘ফরেন পলিসি’ নামে গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক প্রথম সারির এই ম্যাগাজিনে উল্লিখিত হয়েছে, গত এক দশকে ধীরেধীরে নিজস্ব জায়গায় নিজেকে নিয়ে গেছে ভারত। এবং সবটাই ঘটেছে আমেরিকার অজান্তে! তবে কীরূপে? ‘ফরেন পলিসি’র দাবি, চিনকে নিয়ে মাথা ঘামাতে গিয়েই ভূরাজনৈতিক ক্ষেত্রে ভারতের এই উত্থান নজর এড়িয়ে গিয়েছে আমেরিকার।
লেখাটি ইসরায়েল, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত-সহ ওই অঞ্চলের মূল দেশগুলির সঙ্গে নয়াদিল্লির গভীর এবং ক্রমবর্ধমান সম্পর্ককে চিহ্নিত করেছে। একপ্রকার জোর দেওয়া হয়েছে বিশেষ এক জায়গায়। যাতে চোখে পড়ে, ভারতের এই স্থানগ্রহণ আন্তর্জাতিক শৃঙ্খলা এবং ইচ্ছাকে আলোড়িত করেছে।
প্রতিবেদক স্টিভেন এ কুকের উবাচ, ‘সেই অর্থে কিছুই করার নেই আমেরিকার। বরং বদলে যাওয়া এই সমীকরণ থেকে কী ভাবে ফায়দা তোলা যায়, সে ব্যাপারেই মাথা ঘামানো উচিত ইউএসএ-র।’







