কলকাতা

জামাইয়ের মারে কুপোকাত শশুর

দাম্পত্য কলহের মাঝে শহীদ শ্বশুরকে ! আগরপাড়ায় আজাহিন্দ নগরে জামাইয়ের ‘মারে’ মৃত শ্বশুর। ঘটনার পরই পলাতক জামাই। অভিযুক্ত জামাই সৈকত বোসের খোঁজ শুরু করেছে ঘোলা থানার পুলিশ। মৃত শ্বশুর মশাইয়ের নাম অলোক মুখোপাধ্যায়। মৃত্যুকালীন বয়েস ছিল ৫০।

জানা যায়, ২০২১ সালে মেয়ে অয়ন্তিকার সঙ্গে যুবক সৈকতের বোসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ লেগেছিল এই দম্পতির মধ্যে। গত পাঁচদিন ধরে তুমুল অশান্তি চলছিল। তার জেরে মেয়ে অয়ন্তিকার শ্বশুরমশাই, তার বাবা অলোক মুখোপাধ্যায়কে ডাক পাঠায়। শ্বশুরমশাই যেতেই জামাই সৈকত বোস মারধর শুরু করে। তাতেই মাটিতে লুটিয়ে পড়ে শশুর। তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু ঘটে। ঘটনার পর থেকেই বেপাত্তা জামাই সৈকত। এদিকে এই ঘটনার জেরে আগড়পাড়া আজাদহিন্দ অঞ্চলে চাঞ্চল্য ছড়ায়। মৃতদেহ ময়নাতদন্তে পাঠাচ্ছে বেলঘড়িয়া থানার পুলিশ।
তবে, প্রকৃত ঠিক কী কারণে এই দাম্পত্যকলহের শুরু ? পণ নাকি অন্য কোনও বিষয় এই অশান্তির কারণ, তা এখনও জানা যায়নি। অভিযোগ অনুযায়ী, শ্বশুরমশাইকে কেন এমন বেধড়ক মারধর করল জামাই ? তা এখনও খোলসা হয়নি। ইতিমধ্যেই সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তবে ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে এলেই জানা যাবে বেধড়ক মারেই মৃত্যু হয়েছে নাকি অন্য কোনও কারণে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.