দেশবিশ্ব

“নিরাপত্তা বিঘ্নিত হয়নি” বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে ভারতের বিবৃতি প্রকাশ

আবারো জ্বলছে বাংলাদেশ। পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি চলাকালীন এবার বিবৃতি প্রকাশ করল ভারত। বাংলাদশের এই পরিস্থিতিতে নয়াদিল্লিতেও বাংলাদেশের দূতাবাসের সামনে হয়েছে বিক্ষোভ৷ অভিযোগ উঠছে, এই সমস্ত ঘটনা নিয়ে বাংলাদেশের সংবাদমাধ্যমে মিথ্যে খবর রটানো হচ্ছে ৷ দীপু দাসের হত্যাকান্ডের ঘটনা নিয়ে দাবি জানানোর পাশাপাশি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের (MEA) মুখপাত্র রণধীর জয়সওয়াল জানালেন দূতাবাসে জোর করে ঢুকে পড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি৷

বিবৃতিতে রণধীর জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের কিছু সংবাদমাধ্যমে এই ঘটনা নিয়ে বিভ্রান্তিকর প্রচার লক্ষ্য করা গিয়েছে। আসল ঘটনা হল, ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে প্রায় ২০–২৫ জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহে দীপু চন্দ্র দাসের ভয়াবহ হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেন এবং একই সঙ্গে বাংলাদেশে সকল সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানান।’’

তিনি আরও জানান, “কোনও সময়েই দূতাবাসের সীমানার মধ্যে জোর করে ঢুকে পড়ার মতো কোনও পরিস্থিতি তৈরি হয়নি৷ নিরাপত্তা বিঘ্নিত হয়নি৷ ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশকর্মীরা কয়েক মিনিটের মধ্যেই ওই দলটিকে ছত্রভঙ্গ করে দেয়। এসব ঘটনার দৃশ্যমান প্রমাণ সর্বসাধারণের জন্য উন্মুক্তভাবে উপলভ্য। ভিয়েনা কনভেনশন অনুযায়ী নিজ ভূখণ্ডে বিদেশি মিশন/পোস্টগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।” বিবৃতি থেকে আরো জানা যায়, “বাংলাদেশে ক্রমবিকাশমান পরিস্থিতির ওপর ভারত ঘনিষ্ঠ নজর রাখছে। আমাদের কর্মকর্তারা বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে আমাদের গভীর উদ্বেগ তাদের জানান হয়েছে। আমরা দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের দায়ীদের বিচারের আওতায় আনার আহ্বানও জানিয়েছি।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.