সোনার দোকানের মালিকই , সোনার গয়না চুরি করলেন ! রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে পানিহাটিতে। পুলিশের জালে ১ দুষ্কৃতী সহ সোনার দোকানের মালিক । জানা গিয়েছে , আগষ্ট মাসের ৬ তারিখে পানিহাটির মহেন্দ্রনগর এলাকায় মদ্যপানের বিরোধিতা করায় এলাকায় বেশ কিছুজনের বাড়িতে ভাংচুর করে ও লুটপাট চালায় দুষ্কৃতীরা । অনেকের বাড়ির সামগ্রী ভেঙে দেওয়া হয় ,আবার অনেকের মূল্যবান সোনার গয়না চুরি করে নেওয়া হয় । স্থানীয়রাই তারপর অভিযোগ দায়ের করতে যান থানায় ।
তড়িঘড়ি পুলিশ তদন্তে নেমে, রাম সমাদ্দার নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে । জানা গিয়েছে , তিনিই সেই লুটপাটের মূল চক্রী। তার নেতৃত্বেই সেদিন লুটপাট চালানো হয় বলে খবর । কিন্তু রামকে জেরা করতে করতেই বেরিয়ে আসে , আরেক অভিযুক্তের নাম – তাপস দাস ।
অভিযুক্ত এই তাপস দাসের সোনার দোকানের রয়েছে বলে জানতে পারে পুলিশ । সন্দেহ জাগে , চুরি যাওয়া গহনা কি তাহলে তাপসের কাছেই বিক্রি করা হয় ! সন্দেহের বসে পুলিশ তাপসের দোকানে গিয়ে সন্ধান চালালে , সোনার গয়নার হদিস পেয়ে যায় । শুক্রবার গ্রেফতার করা হয় স্বর্ণ ব্যবসায়ী তাপস দাস কেও ।







