ফেরিঘাটের টেন্ডারে বে-নিয়ম। সাংবাদিকের ক্যামেরা ছিনিয়ে নিয়ে চরম হেনস্থার অভিযোগ পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনায় নিন্দার ঝড়।
পূর্ব বর্ধমান জেলার দুই ব্লকের গোহগ্রাম গ্রাম পঞ্চায়েতে তাহেরপুর ঘাটের টেন্ডারে বে -নিয়ম, এই খবর পেয়ে গোহগ্রাম পঞ্চায়েতে খবর সংগ্রহ করতে যায় “সোজাকথা” নামক পাক্ষ্মীক পত্রিকার সম্পাদক তথা সাংবাদিক পরিতোষ শীল। পঞ্চায়েত অফিসে সাংবাদিকের প্রবেশ দেখেই ক্ষিপ্ত হয়ে উঠে পঞ্চায়েত সদস্যা মুনমুন অধিকারী সহ অন্যান্যরা। এবং অভিযোগ সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেয় পঞ্চায়েত সদস্যা মনমুন অধিকারী। এছাড়া তীব্র হেনস্থা করা হয় সাংবাদিক পরিতোষ শীল কে। এই মর্মে সাংবাদিক পরিতোষশীল গলসি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
সামনেই লোকসভা নির্বাচন তার আগেই গলসীতে পত্রিকা সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেওয়া ও হেনস্থার অভিযোগে তীব্র নিন্দার ঝড় উঠছে। এই ঘটনায় রাজ্যের সাংবাদিক সংস্থা ” বেঙ্গল পাক্ষিক পত্রিকা সমিতি” -র সভাপতি বৈদ্যনাথ কোনার তীব্র নিন্দা জানান এবং সাংবাদিকদের নিরাপত্তার নিশ্চয়তা দাবি করেছেন।







