Uncategorized

জলের চাপে ভাঙলো কাঁসাই নদীর উপর থাকা বাঁশের অস্থায়ী সেতু

বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের ২নং খানামোহন গ্রাম পঞ্চায়েতের খানামোহন নদীঘাট এলাকায় কংসাবতী নদীর উপর থাকা অস্থায়ী বাঁশের সেতুটি হঠাৎই ভেঙে যায়।

জানা গিয়েছে, ডেবরা ব্লকের খানামোহন নদী ঘাটে ডেবরা ও কেশপুরের মধ্যে সংযোগ রক্ষাকারী একমাত্র মাধ্যম ছিল কাঁসাই নদীর উপর থাকা এই অস্থায়ী সেতুটি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার নিত্য যাত্রীরা এই সেতুর ওপর দিয়ে যাতায়াত করছিলেন। হঠাৎই জলের তোড়ে হুড়মুড়িয়ে ভেঙ্গে যায় বাঁশের সেতুটি। ঘটনার জেরে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।

ঘটনার খবর পেয়ে ডেবরা ব্লক প্রশাসনের তরফে ঘটনাস্থলে গিয়ে নিরাপত্তার ব্যবস্থা করা হয় ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.