নিউ টাউন থানা এলাকার গৌরাঙ্গনগর নিউ ব্রিজ বাগজোলা খাল থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে । শনিবার সকালে বাগজোলা খালে দেহ ভাসতে দেখে স্থানীয় লোকজন খবর দেয় নিউ টাউন থানায়। নিউ টাউন থানার পুলিশ ঘটনাস্থলে এসে খাল থেকে দেহটি উদ্ধার করেছে।
ওই যুবক নিউটাউন জ্যোতি নগর এলাকার বাসিন্দা। প্রাথমিকভাবে তার নাম সুরাজ বলে জানা গেছে। তবে কি করে সে খালে এলো , তা খতিয়ে দেখছে নিউ টাউন থানার পুলিশ। খুন নাকি কোনো দুর্ঘটনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ।







