জেলা

পিংলায় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় পটচিত্র মেলার উদ্বোধনে মন্ত্রী মানস

সব্যসাচী গুছাইত, নিজস্ব প্রতিনিধী পশ্চিম মেদিনীপুর

পশ্চিম মেদিনীপুরের পিংলার পটচিত্র ইতিমধ্যে দেশ বিদেশে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর অনুপ্রেরনায় আজ বিকেলে পটচিত্র মেলার উদ্ভোধন করেন পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী ডাঃ মানস রঞ্জন ভুঁইয়া। উপস্থিত ছিলেন খড়গপুর মহকুমার মহকুমা শাসক পাতিল যোগেশ অশোক রাও, পিংলার বি.ডি.ও লেপকা ওয়াংচু শেরপা সহ একাধিক জেলা পরিষদ প্রতিনিধী সহ প্রশাসনিক অধিকর্তা।

বলাবাহুল্য করোনা আবহের পর গত তিন বছর এই মেলা বন্ধ থাকার পর, বর্তমান বছরে পুনরায় মেলা শুরু হওয়ায় পটচিত্র মেলাকে ঘিরে উন্মাদনা রয়েছে প্রতিটি পটশিল্পীর। উদ্ভোধনের দিন থেকেই পটুয়া পাড়ায় ভীড় করছেন একাধিক বিদেশ থেকে আগত মানুষেরা। মেলাকে ঘিরে বিভিন্ন রঙে রঙীন হয়ে উঠেছে গোটা পটুয়া পাড়া। মূলত হাতের কাজ থেকে নানান পূরোনো দিনের হারিয়ে যাওয়া জিনিস প্রদর্শন করার জন্য এখানে রয়েছে একাধিক স্টল।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর আকস্মিক প্রয়ানে শোক জ্ঞাপন করেই মেলার উদ্ভোধন করেন মন্ত্রী মানস ভুঁইয়া। মানস বাবু বলেন, পিংলায় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পট হাবের পাশাপাশি পর্ষটনকেন্দ্র গড়ে তোলা হবে। ইতিমধ্যে জমি চিহ্নিত করার কাজ চলছে। জমি পাওয়া গেলে অতি দ্রুত তিনি পর্ষটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু করবেন। এদিন পটশিল্পীদের আর্থিক সাহায্য করার পাশাপাশি পিংলা ও সবং এর বিডিও এবং গ্রাম পঞ্চায়েত অফিসগুলিকে অফিসে ব্যাবহৃত চায়ের কাপ পটশিল্পীদের কাছ থেকে নেওয়ার ও নির্দেশ দেন। আগামী ৩রা জানুয়ারী পর্যন্ত এই মেলা চলবে। মেলায় যথেষ্ট ভীড় হবে বলে আশাবাদী পটুয়া শিল্পীরা।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.