জেলা

ফরাক্কা ব্যারেজে ট্রেন থেকে পড়ে গঙ্গায় তলিয়ে গেলেন পরিযায়ী শ্রমিক

ফরাক্কা, মুর্শিদাবাদ: মুম্বাই থেকে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন এক পরিযায়ী শ্রমিক। কর্মভূমি এক্সপ্রেসে করে বাড়ি ফেরার সময় ফরাক্কা ব্যারেজের ২৮ নম্বর গেটের কাছে ট্রেন থেকে পড়ে গঙ্গায় তলিয়ে যান তিনি।

পরিবার সূত্রে জানা গেছে, মৃত পরিযায়ী শ্রমিকের নাম শেখ সফিকুল (২৭)। বাড়ি মালদা জেলার মানিকচক থানার মথুরাপুর পাঠানপাড়ায়। তিন মাস আগে জীবিকার সন্ধানে মুম্বাই গিয়েছিলেন। ঈদ উপলক্ষে বাড়ি ফিরছিলেন। সফিকুলের সঙ্গে ছিলেন তার পিসির ছেলে রমজান খানসহ আরও তিনজন।

ঘটনাটি ঘটে নিউ ফরাক্কা স্টেশন পেরিয়ে ফরাক্কা ব্যারাজের ওপর। জানা গেছে, সিগন্যাল না থাকায় ট্রেনটি সাময়িকভাবে দাঁড়িয়েছিল। সেই সময় সফিকুল ট্রেন থেকে নেমে গঙ্গার জল দেখতে যান। হঠাৎ ট্রেন চলতে শুরু করলে তড়িঘড়ি ট্রেনে উঠতে গিয়ে মাথায় আঘাত পান এবং রক্তপাত শুরু হয়। সঙ্গীরা তাকে ট্রেনে তুলে মাথায় গামছা বেঁধে দেয়। কিন্তু এরপরই তিনি দুর্ঘটনাবশত ট্রেন থেকে পড়ে ফরাক্কা ব্যারেজের গঙ্গায় তলিয়ে যান।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের (আরপিএফ ও জিআরপি) একটি দল। ঘটনার জেরে কিছু সময়ের জন্য ট্রেন চলাচল ব্যাহত হয়। কীভাবে এই দুর্ঘটনা ঘটলো, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ।

স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে। ঘটনার জেরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.