জেলা

হরিশ্চন্দ্রপুরে ধর্মীয় স্লোগান বলতে চাপ, না বলায় মারধর—চার যুবক জখম

হরিশ্চন্দ্রপুরে ধর্মীয় স্লোগান বলতে জোর করে বাধ্য করার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, মধ্যরাতে রাস্তার মাঝে একটি চারচাকা গাড়ি থামিয়ে চার মুসলিম যুবককে ‘জয় শ্রী রাম’ বলতে চাপ দেওয়া হয়। অস্বীকার করায় তাঁদের মারধর করে জখম করা হয়। ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুরের গড়গড়ি এলাকায়।

আক্রান্তরা হলেন হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের দক্ষিণ তালসুর গ্রামের বাসিন্দা মাসেদুর রহমান, ইব্রাহিম আলি, সহিদ আনোয়ার ও মুজাহিদুল ইসলাম। তাঁদের অভিযোগ, গড়গড়ি এলাকার বাসিন্দা চন্দন মাহালির নেতৃত্বে সাগর মাহালি, মিঠুন রজকসহ মোট আটজন এই হামলায় জড়িত। ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার মধ্যরাতে চার যুবক গাড়িতে করে বাড়ি ফিরছিলেন। গড়গড়ি এলাকায় দুষ্কৃতীদের একটি দল তাঁদের গাড়ি থামিয়ে ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করে। রাজি না হওয়ায় গাড়ির কাচ ভেঙে দেওয়া হয় এবং মারধর করা হয়। অভিযোগ, এক যুবকের মোবাইল ফোন ও ব্যাগে থাকা প্রায় ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতীরা পালিয়ে যায়। আক্রান্তরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। ধর্মের নামে জোরজবরদস্তি ও সহিংসতার বিরুদ্ধে প্রশাসনের দ্রুত ও কঠোর পদক্ষেপের দাবি জোরালো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.