ক্রাইম

বিদ্যুৎ চুরি ধরতে গিয়ে কুকুরের হামলার শিকার জুনিয়র ইঞ্জিনিয়ার, চাঞ্চল্য লখনউয়ে

বিদ্যুৎ চুরির অভিযোগের তদন্তে গিয়ে হামলার মুখে পড়লেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ের জানকীপুরম এলাকায়। অভিযোগ, অবৈধ বিদ্যুৎ সংযোগের খবর পেয়ে একটি বাড়িতে অভিযান চালাতে গেলে স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের কর্মীদের বাধা দেন এবং তাঁদের উপর চড়াও হন।

বিদ্যুৎ দফতর সূত্রে জানা গিয়েছে, অভিযানের নেতৃত্বে ছিলেন জুনিয়র ইঞ্জিনিয়ার অশোক কুমার। দলটি আইনি প্রক্রিয়া শুরু করতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, বাড়ির মালিক ও কয়েক জন স্থানীয় ব্যক্তি প্রথমে বিদ্যুৎকর্মীদের হুমকি দেন, পরে তাঁদের উপর হামলা চালান। এমনকি অভিযুক্তরা একটি পোষা কুকুরও জুনিয়র ইঞ্জিনিয়ারের উপর লেলিয়ে দেন বলে অভিযোগ। কুকুরের কামড়ে গুরুতর জখম হন অশোক কুমার। পরে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যান।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সরকারি কাজে বাধা দেওয়া, সরকারি কর্মীর উপর হামলা-সহ একাধিক গুরুতর ধারায় মামলা রুজু হয়েছে। বিদ্যুৎ দফতর জানিয়েছে, সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.