রাজ্য

দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের আগেই ঘোষণা বড় নির্দেশের

সারা বঙ্গবাসী অপেক্ষায় রয়েছেন দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে। এরই মাঝে রাজ্যের মুখ্যসচিব বি পি গোপালিকা বৈঠক করলেন স্থানীয় প্রশাসনও ব্যবসায়ীদের নিয়ে।নির্দেশ দেওয়া হল জগন্নাথ মন্দিরের পাশের রাস্তার দু’ধারে জবরদখল করে থাকা দোকানগুলিকে দ্রুত সরিয়ে ফেলার।

দিঘা জগন্নাথ মন্দিরের দু’ধারে দোকান পেতে ব্যবসা করছেন যে সমস্ত ব্যবসায়ীরা এবার তাদের নির্দেশ দেওয়া হয়েছে ৪৮ ঘন্টার মধ্যে দোকান সরিয়ে নেওয়ার।

ইতিমধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু হয়েছে দিঘায় স্থাপন করা জগন্নাথ মন্দিরের মেন প্রবেশদ্বারের। এদিন মুখ্যসচিব, জেলাশাসক স্থানীয় প্রশাসনিক কর্তা ও হিডকোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হয় দীর্ঘ সময় ধরে। তবে বৈঠক অন্তিমে বের হয়ে বিশেষ কোনও মন্তব্য করতে চাননি মুখ্যসচিব ও জেলাশাসক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.