রাজনীতিরাজ্য

পঞ্চায়েতের পূর্বেই বড় ধাক্কা, তৃণমূল ছেড়ে লাল পতাকা ধরলেন সুন্দরবনের একাংশ

বছর ঘুরলেই পঞ্চায়েত নির্বাচন। ঘর গোছাতে ব্যস্ত শাসক থেকে বিরোধী দলগুলো। এক ইঞ্চিও জমিও ছাড়তে নারাজ সবাই। এহেন আবহে এবার ভাঙন দেখা দিল শাসকদলে। নির্বাচনের পূর্বেই জোড়াফুল পতাকা ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিল সুন্দরবন এলাকার প্রায় পঞ্চাশটি পরিবার।

ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকার ২৭৯ নম্বর বুথের তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি শেখ জুব্বার সিপিআইএম-এ যোগদান করেন। পাশাপাশি, জুব্বারের সঙ্গে আরও ৫০ জন তৃণমূল ছেড়ে সিপিআইএম-এ চলে আসেন। যোগদান করার পরবর্তীতেই তৃণমূলের প্রাক্তন বুথ সভাপতি জুব্বারের তৃণমূলকে কটাক্ষ, ফ্রেজারগঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় আমফানের দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে গিয়ে বারংবার তাঁকে শাসকদলের আক্রমণের মুখে পড়তে হয়েছে। তাই তিনি শাসক দল ছেড়ে সিপিআইএম-এ যোগদান করলেন, এমনটাই জানান।

অপরক্ষেত্রে, ফ্রেজারগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি নীলকন্ঠ বর্মনের কথায়, ‘জুব্বারের বিরুদ্ধে রাজনৈতিকভাবে অনেক অভিযোগ ছিল, ওকে আমরা দল থেকে বিতাড়িত করেছি। এখন যারা সিপিআইএম-এ যোগদান করল, ওরা সকলেই আগে থেকে সিপিআইএম করত।’ স্বাভাবিকভাবেই এহেন দলবদলের জেরে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.