রাজনীতি

ফোনের ওপারে গুলির শব্দ, তারপর নিস্তব্ধতা… শুভেন্দুর আপ্ত সহায়ক খুনে শিহরিত শঙ্কর ঘোষ

বুধবার রাত। নতুন সরকার গঠনের প্রস্তুতি নিয়ে ফোনে দীর্ঘক্ষণ কথা চলছিল বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এবং বিরোধী দলনেতা Suvendu Adhikari-র আপ্ত সহায়ক Chandranath Rath-র মধ্যে। আর সেই কথোপকথনের মাঝেই আচমকা ভেসে আসে কয়েকটি অপরিচিত কণ্ঠস্বর… তারপর গুলির শব্দ… এবং হঠাৎ নিস্তব্ধতা।
শিলিগুড়ির বিজেপি বিধায়ক Shankar Ghosh দাবি করেছেন, রাত প্রায় ১০টা নাগাদ তাঁর সঙ্গে ফোনে কথা বলছিলেন চন্দ্রনাথ। ৯ মে নতুন সরকারের শপথগ্রহণের প্রস্তুতি নিয়েই আলোচনা চলছিল। সেই সময় আচমকাই চন্দ্রনাথের গলা বন্ধ হয়ে যায়।
শঙ্কর ঘোষের কথায়, “অনেকক্ষণ ধরে কথা হচ্ছিল। হঠাৎ ফোনের মধ্যে ২-৩ জনের আওয়াজ শুনতে পাই। চন্দ্রনাথের গলা আর শুনতে পাচ্ছিলাম না। প্রথমে ভেবেছিলাম ক্রস কানেকশন হয়েছে। ফোন কেটে আবার করি, কিন্তু ফোন ধরেনি।”
তিনি আরও জানান, বারবার ফোন এবং মেসেজ করার পরও কোনও উত্তর না পেয়ে তাঁর সন্দেহ হয়। কিছুক্ষণ পর চন্দ্রনাথের ফোন একজন অপরিচিত ব্যক্তি রিসিভ করে জানায়— “স্যরকে গুলি করেছে।”
প্রতিদিনের মতোই মধ্যমগ্রামের বাড়িতে ফিরছিলেন চন্দ্রনাথ। গাড়ির সামনের আসনে বসেই ফোনে কথা বলছিলেন তিনি। অভিযোগ, সেই সময়ই দুষ্কৃতীরা তাঁর গাড়ি লক্ষ্য করে হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে এবং গাড়ির চালককে দ্রুত নিয়ে যাওয়া হয় Viva City Hospital-এ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চন্দ্রনাথের বাম দিকের বুকে পরপর তিনটি গুলি লাগে, যা হৃদপিণ্ড ভেদ করে বেরিয়ে যায়। চিকিৎসকদের দাবি, হাসপাতালে পৌঁছনোর আগেই তাঁর মৃত্যু হয়েছিল। আহত চালকের জ্ঞান ফিরেছে এবং তাঁর বয়ানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে তদন্তকারীরা।
চন্দ্রনাথের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিজেপি শিবিরে। দলের সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি Kasem Ali জানান, ঘটনার কয়েক ঘণ্টা আগেও তাঁর সঙ্গে কথা হয়েছিল চন্দ্রনাথের।
রাজনৈতিক পালাবদলের উত্তপ্ত আবহে এই খুন ঘিরে নতুন করে উঠছে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন। ভোট আসে, ভোট যায়, বদলায় ক্ষমতার সমীকরণ— কিন্তু রাজনৈতিক হিংসার রক্তাক্ত অধ্যায় কি কোনওদিন শেষ হবে? এখন সেই প্রশ্নই ঘুরছে রাজ্য রাজনীতির অলিন্দে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.