দেশ

শহরের পর শহরতলিতে টার্গেট একাকী বৃদ্ধ বৃদ্ধারা,

দমদম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড নলতা স্কুল বাড়ি রোডে ঘটল দুঃসাহসিক ডাকাতির ঘটনা।

সাতজন ডাকাত দল তারা বাড়ির নিচ তলার ভাড়া দেওয়া ঘরের জানলা ভেঙে ওপরে উঠে 70 উর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধাকে ভয় দেখিয়ে মুখে হাত দিয়ে চেপে ছুরি দেখিয়ে প্রাণে মারার হুমকি দিয়ে আলমারি ভেঙ্গে সর্বস্ব লুটের ঘটনা

সিসিটিভিতে সাত জনের দুষ্কৃতি দল বাড়ির ভেতরে প্রবেশ করছে, যাদের মধ্যে মুখ ঢাকা হেলমেট পরিহিত।

৭৫ বছরের বৃদ্ধ শংকর মজুমদার প্যারালাইড হওয়ার কারণে আট বছর ধরে শয্যাশায়ী তার স্ত্রী পুতুল মজুমদারকে মুখ চাপা দিয়ে ভয় দেখিয়ে নাকের হাতের আংটি সমস্ত কিছু খুলে নেয় দুষ্কৃতীরা।

গতকাল রাত দুটো ছয় নাগাদ সাতজনের দুষ্কৃতীরা কাঁধে ব্যাগ নিয়ে বাড়িতে প্রবেশ করে, পেছনে একতলায় ভাড়া দেওয়া ঘরে কেউ না থাকার সুযোগ নিয়ে জানালার গ্রিল ভেঙে লক খুলে দোতালায় উঠে যায়। এরপরেই বৃদ্ধ বৃদ্ধার মুখ চেপে চলে লুট। কর্মসূত্রে বৃদ্ধ দম্পতির ছেলে দেবাশীষ মজুমদার মহারাষ্ট্রে বসবাস করেন।

তবে এলাকাবাসীদের দাবি এই ধরনের ঘটনা আগে কখনো ঘটেনি। তবে ঘটনাচক্র ে ভাড়া দেওয়া ঘরে যুবক গতকাল রাতে বাড়িতে ছিলেন না,

ঘটনাস্থলে দমদম থানার পুলিশ পারিপার্শ্বিক তথ্য প্রমাণ সংগ্রহ করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। পাশাপাশি দুষ্কৃতীদের চিহ্নিত করতে আশেপাশের নিরাপত্তার দায়িত্বে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.