অফবিট

এই নিয়মগুলি মেনে চললে ঘরে মা লক্ষ্মীর সঙ্গে আসবেন কুবের!

সংসারের সুখ ও সমৃদ্ধি বাড়ানোর জন্য বাস্তুশাস্ত্রে অনেক রকমের নিয়ম রয়েছে। যে নিয়মগুলো আমাদের অর্থনৈতিক পথের জন্য খুব একটা কঠিন নয়। এই নিয়মগুলোর মধ্যে একটি নিয়ম আছে সেটি হল ঘরের পাঁচটি জায়গাতে কর্পূরের ব্যবহার।
হিন্দু ধর্ম অনুযায়ী কর্পূর পূজোর কাজে লাগে। এছাড়াও বাড়িতে সঠিকভাবে কর্পূর ব্যবহার করলে পজিটিভ এনার্জি আসে। বাড়িতে আর্থিক সম্পত্তির সমৃদ্ধি হয়। কপূর ব্যবহার করলে বাড়ি শুদ্ধ হয়, যার ফলে বাড়িতে অর্থ ও সমৃদ্ধির দেবী লক্ষ্মী এবং সম্পদের দেবতা কুবের বাস করেন। বাড়ির যে পাঁচটি জায়গায় কর্পূর রাখা উচিত সেগুলি হল:

প্রবেশপথ,
বাস্তু অনুযায়ী বাড়ির মূল দরজা থেকেই পজিটিভ এনার্জি বা নেগেটিভ এনার্জি প্রবেশ করে। যদি প্রতিদিন সেই মূল দরজার পাশে একটি কর্পূর রাখা যায় তাহলে সেই পথ দিয়ে মা লক্ষী প্রবেশ করবে। এছাড়াও বাড়িতে পজিটিভ এনার্জি থাকবে। যার ফলে বাড়ির মূল প্রবেশদ্বারের সামনে একটি কর্পূর ধরালে আর্থিক সমৃদ্ধিও হবে।

ঠাকুরঘর,
শাস্ত্র অনুযায়ী ঠাকুর ঘরে কর্পূর জ্বালানো অত্যন্ত শুভ । বাড়ির ঠাকুরঘরই হল পজিটিভ এনার্জির মূল কেন্দ্র। তাই সেখানে যদি প্রতিদিন কর্পূর ধরানো হয় তাহলে পজিটিভ এনার্জি বাড়িতে আসবে এবং নেগেটিভ এনার্জি বাড়ি থেকে দূরে সরে যাবে। সেই সংসারে মা লক্ষ্মী ও কুবের দেব বাস করেন।

পুজোর সময় কর্পূর জ্বালানো,
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী ঠাকুর পূজা করার সময় কর্পূর জ্বালানো একটি গুরুত্বপূর্ণ কাজ। যার ফলে সংসার বিশুদ্ধ হবে। এছাড়া মানসিক সমস্যা দূর হবে ও আর্থিক পরিস্থিতিও ভালো হবে।

আলমারি,
আলমারিতে এক টুকরো কর্পূর রেখে দিলে লক্ষ্মী প্রীত হবেন ও অর্থলাভ হবে। এ ছাড়াও এরজন্যে কুবের দেবতার আশীর্বাদও আপনার সঙ্গে থাকবে।

রান্নাঘর,
রান্নাঘরে কর্পূর রাখলে মা লক্ষ্মী প্রীত হন। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে পোকামাকড়ের উপদ্রব থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া রান্নাঘরে কর্পূর রাখলে সেই সংসারে কখনোও খাদ্যাভাব হয় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.