অফবিট

অল্প বয়সে চুল পেকে যাচ্ছে? কি করবেন? জানুন ঘরোয়া উপায়

আমাদের প্রত্যেকেরই বয়স হবে। জীবনের আপন নিয়মেই একটা সময়ের পর শুরু হবে বার্ধক্য। আর সেই বার্ধক্যের চিহ্ন হিসেবেই চুল পাকবে। আপনার সাধের চুলের রং হবে সাদা। তবে অনেকের ক্ষেত্রে বয়সের আগেই চুল পাকতে শুরু করে। এমনকী বয়স ২০ ছোঁয়ার আগেও হতে পারে সমস্যা। এই মানুষগুলি এমন অকালপক্ব চুল (Premature Graying) দেখে বেশ নিরাশায় ভোগেন। অনেকে তো আবার চলে যান অবসাদে। এমন অবস্থায় কি করবেন জেনে নিন সমাধান।

সাদা চুল আটকানোর ঘরোয়া উপায়
নারকেল তেল ও কারিপাতা ম্যাসাজ
সপ্তাহে ২-৩ বার নারকেল তেলের সঙ্গে কারিপাতা ফুটিয়ে ঠান্ডা করে মাথায় লাগান। চুল কালো রাখতে সাহায্য করে। তবে এতে সাদা চুল কালো হওয়ার আশা করবেন না।

আমলকি
আমলকির রস বা গুঁড়ো চুলে লাগালে মেলানিন উৎপাদন বাড়ে। এতে চুল ধূসর হওয়া কমে।

পেঁয়াজের রস লাগান
পেঁয়াজের রস চুলের রঙ ধরে রাখতে সাহায্য করে। সপ্তাহে ২ দিন মাথায় লাগিয়ে আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করুন।

ভিটামিন খাওয়া শুরু করুন
ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন B12, বায়োটিন ও আয়রন সাপ্লিমেন্ট নিলে ভালো ফল মেলে। প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে মাছ, মাংস, ডিম, ড্রাইফ্রুটস, মরশুমি ফল, সবজি, শাক, স্যালাড খাওয়া শুরু করুন।

ক্যাফেইন ও চিনি কম
অতিরিক্ত কফি ও চিনি খেলে চুল দ্রুত সাদা হয়।

ব্যায়াম, যোগাসন করুন
নিয়মিত ব্যায়াম, যোগাসন করলে তা স্ট্রেস কমাতে সাহায্য করে। হরমোন লেভেল সঠিক রাখে।

চিকিৎসকের পরামর্শ নিন
যদি ২০-২৫ বছরেই মাথায় একাধিক সাদা চুল দেখা দেয়, তাহলে ত্বক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। কখনও কখনও থাইরয়েড বা হরমোনের সমস্যার থেকেও এমনটা হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.