রাজনীতি

পঞ্চায়েত নির্বাচনে শিলিগুড়িতে কামারহাটির বিধায়ক !

নিজস্ব সংবাদদাতা : পঞ্চায়ত নির্বাচনের প্রচারে এবার উত্তরবঙ্গে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। মঙ্গলবার সকালে শিলিগুড়ির এনজেপি স্টেশনে নামেন মদন মিত্র।স্টেশনে পৌঁছতেই তাকে ফুল ও খাদা পড়িয়ে স্বাগত জানান দার্জিলিং জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মদন ভট্টাচার্য।এদিন মদন মিত্র জানালেন, ” বর্তমানে পশ্চিমবঙ্গের রাজ্যপাল রাজ্যপালের পদকে একেবারেই কলঙ্কজনক অধ্যায়ে নিয়ে গেছেন।নিজে যেভাবে চলছেন রাজ্যটাকে সেইভাবেই চালাতে চাইছেন। এই নির্বাচনের ফলাফলের পরে আমাদের সবার উচিত পাইপ দিয়ে গঙ্গাজল এনে রাজভবনকে পবিত্র করে দেওয়া। ”

দুদিন জলপাইগুড়িতে থেকে তিনি তৃণমূল কংগ্রেসের হয়ে প্রচার করবেন বলে জানান। তিনি আরও জানান,”আগামী লোকসভা নির্বাচনে বিজেপী গোটা দেশ থেকে একেবারেই ধুয়ে মুছে যাবে। তাই আমাদের আগামী লোকসভা নির্বাচনের আগে বিজেপীর যাতায়াতের পথ আরো পরিষ্কার করে রাখা। বিজেপী আর আসবে না এটা যদি বিজেপী নিজেরাই বুঝতে পারে তবে বিজেপীরই ভালো হবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.