বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দিলীপ ঘোষ প্রতিদিনের মতো আজও প্রাতঃভবনে বর্ধমানের কালনা গেট রোড জামতলা রবিনহুড এথলেটিক ক্লাব ময়দানে বিজেপি কার্যকর্তাদের নিয়ে মাঠ পরিক্রমা করেন।
পাশাপাশি নতুনপল্লী মৌসুমী ক্লাবের সন্নিকটে একটি চায়ের দোকানে বসে চায়-পে চর্চায় মেতে ওঠেন। এদিন দিলীপ ঘোষকে দেখতে ও আলাপ করতে স্থানীয়রা ভিড় জমান এবং স্থানীয়দের বিভিন্ন ধরনের অভিযোগ শোনেন ।
সাংবাদিকদের মুখোমুখি জানান,শাসকদল কে উদ্যেশে যে যারা নির্বাচনের মধ্যে নেই সাধারণ মানুষের পাশে নেই তাদের পাবলিকের সামনে যাবার মুখ নেই তাঁরাই কাকার বাড়ি মেসোর বাড়ি যাচ্ছে এবং নির্বাচন কমিশনের কাছে প্যারেড করছে,তাছাড়া মানুষের কাছে ভোট চাওয়ার মুখ নেই। এছাড়া দুর্গাপুরে কোনো ঘনিষ্ঠ জনের পরামর্শ ছিল মর্নিংওয়াকে বর্ধমানের জন্য বলেন গাড়িতে স্টিক রাখা আছে দরকার পড়লে বের করবো। এছাড়া রাজ্য সরকারের বিরুদ্ধে কটাক্ষ করেন।







