রাজনীতি

উত্তরপাড়ায় রাজনৈতিক হিংসা: সিপিএমের বিক্ষোভে রাতভর অগ্নিগর্ভ পরিবেশ

উত্তরপাড়া | প্রচারসভার পর ফের উত্তেজনা। শাস্ত্রীনগরে দুই সিপিএম কর্মীর উপর হামলার অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ পরিস্থিতি। মঙ্গলবার বিকেলে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়ের প্রচারমিছিল শেষ হওয়ার পরই দুষ্কৃতীরা সঞ্জীব দাস ও তাঁর পুত্র সুশীল দাসের উপর চড়াও হয়—এমনটাই দাবি বাম শিবিরের।

অভিযোগ, লোহার রড, বাঁশ ও লোহার চেইন নিয়ে হামলাকারীরা আচমকা দু’জনকে লক্ষ্য করে মারধর শুরু করে। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে তাঁরা নিজেদের বাড়ির ভিতরে ঢুকে বাঁচতে চেষ্টা করেন। অভিযোগ, সেখানেও পিছু নেয় দুষ্কৃতীরা। বন্দুকের বাট দিয়ে সুশীলের মাথায় আঘাত করা হয় বলেও দাবি করেছে সিপিএম। প্রাণে মারার হুমকিও নাকি দেওয়া হয় তাঁদের।

গুরুতর আহত দুই কর্মীকে স্থানীয় বাসিন্দারা প্রথমে নিকটবর্তী হাসপাতালে এবং পরে কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ বাম নেতাকর্মীরা। এরপরই কানাইপুর থানার সামনে বিক্ষোভে সামিল হন কর্মী–সমর্থকেরা। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারির দাবিতে চলে টানা অবস্থান।

অবস্থান চলাকালীন মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন, “আমাদের দুই কর্মীর উপর হামলা হয়েছে। কর্মীর মায়ের গায়েও হাত দেওয়া হয়েছে। অভিযুক্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার করতে হবে। পুলিশ তো নির্বাচন কমিশনের অধীনে কাজ করছে—তাহলে এত দেরি কেন?”

ঘটনার পর শাস্ত্রীনগর এলাকায় চাপে টহল বাড়িয়েছে পুলিশ। থানায় দেওয়া হয়েছে লিখিত অভিযোগ। তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। তবে হামলার নেপথ্যে কারা, তাদের রাজনৈতিক পরিচয় কী—তা এখনও স্পষ্ট নয়। এদিকে নির্বাচনমুখী উত্তরপাড়ায় পরপর সংঘর্ষ ও হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.