পরতে পরতে রহস্য রেশন বণ্টন দুর্নীতির। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হতে এসেছে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য এই দুর্নীতির তদন্তে। শেখ শাহজাহান ইতিমধ্যে গ্রেফতার হয়েছে ইডির হাতে। জমি দখল থেকে শুরু করে একাধিক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ইডি আধিকারিকেরা একাধিক তথ্য প্রমাণ সামনে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন।
সন্দেশখালি জুড়ে বাহুবলে জমি দখলে শুধু শাহাজাহান নয় এর পাশাপাশি যুক্ত ছিলেন তার ভাই শেখ আলমগীর সহ শিবু হাজরা ও দিদার বক্স। তদন্তের আরও গভীরে পৌঁছনোর জন্যেই আগামী দিনে তাদের জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলেই মনে করছেন আধিকারিকরা। সেই কারণেই এই তিন অভিযুক্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
গত সোমবার ইডি আধিকারিকরা শাহজাহানের স্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন। এবার শেখ শাহজাহানের স্ত্রীকে মাছ সংক্রান্ত মামলায় তলব ইডির। চলতি সপ্তাহেই তাকে হাজিরা দিতে বলা হয়েছে ইডির দফতরে বলে খবর।







