জেলারাজনীতি

দীর্ঘ দ্বন্দ্বের অবসান , অবশেষে বনগাঁর পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন গোপাল শেঠ

পদত্যাগ করলেন বনগাঁর পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ। তার পদত্যাগে চরম খুশি হয়েছেন তৃনমূলের মধ্যে থাকা গোপাল বিরোধি গোষ্ঠী। আনন্দে বাজিও ফাটিয়েছেন তারা। প্রাথমিক সূত্রের খবর, গোপাল থাকার ফলে পুরসভায় যে কাজগুলি আটকে ছিল সেইগুলি আবারো চালু হবে। বনগাঁয় আস্থা ভোটের আগে পদত্যাগ করলেন বনগাঁর পুরসভার পুরপ্রধান গোপাল শেঠ ।

২৪ এর লোকসভা নির্বাচনের পর যে যে পৌরসভায় তৃণমূল জিততে পারেনি সেই এলাকায় পর্যালোচনার করার নির্দেশ দেয় তৃণমূল সুপ্রিমো। সেইমত কাজও শুরু হয় সমস্ত পুরসভায়। একইভাবে নির্দেশ আসে বনগাঁতেও। লোকসভা নির্বাচনের পর বনগাঁর চেয়ারম্যান গোপাল শেঠকে পদত্যাগের নির্দেশ দেয় উচ্চ কর্তৃপক্ষ। একটাই কথা বলেন তিনি , দলীয় মাধ্যমে খবর পায়নি । এবার আস্থা ভোটের আগে পদ থেকে ইস্তফা করলেন গোপাল শেঠ ।

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে , দলের কোনো উচ্চ পদস্থ ব্যক্তির নির্দেশেই পদত্যাগ করেন গোপাল শেঠ। আজ গোপাল ইমেলের মাধ্যমে পৌরসভার ইও ও এসডিও-র কাছে তাঁর ইস্তফাপত্র পাঠান। পদত্যাগ নিয়ে বনগাঁ পুরসভার দলনেতা প্রসেনজিৎ বিশ্বাস বলেন, “দলের নির্দেশ ইত্যাদি ইত্যাদি সবই ঠিক আছে। তবে সেটা কীভাবে সকলকে জানাতে হবে তা যাঁরা দলের দায়িত্বে আছেন তাঁরা একটু জানিয়ে দেন তাহলে বনগাঁ মানুষ উপকৃত হন।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.