বিদেশ

“‘এই বাচ্চা আমার নয়!’ বলেও শেষরক্ষা হল না, ডিএনএ-জালিয়াতিতে ধরা পড়ল প্রতারক প্রেমিক”

সন্তানের জন্মের পর মাত্র তিন দিন! এরপরই জীবন নাটকীয়ভাবে বদলে যায় ব্রিটেনের চেলসি মিলারের। ৩১ বছর বয়সী এই নারী ২০২২ সালে পুত্র লুইকে জন্ম দেন। তবে সন্তানের পিতা শেলডন বি দায়িত্ব নেওয়ার বদলে দাবি করেন, লুই তার সন্তানই নয়! এমনকি প্রায় এক কোটি টাকা (£৯৪,০০০) চাইল্ড সাপোর্ট এড়াতে ডিএনএ পরীক্ষার দাবি জানান তিনি।

চেলসির মনে বিন্দুমাত্র সন্দেহ ছিল না—লুই-ই শেলডনের সন্তান। কিন্তু যে রিপোর্ট আদালতে জমা পড়ে, তাতে স্পষ্ট জানানো হয়, শেলডন জৈবিক পিতা নন। সেই রিপোর্টই তখন চেলসির বিশ্বাসকে চ্যালেঞ্জ জানায়।

তবে চেলসি হার মানেননি। নিজে তদন্তে নামেন। শেলডনের মা কেটির সহায়তায় একটি নিরপেক্ষ ল্যাবে নতুন করে ডিএনএ টেস্ট করান তিনি। রিপোর্টে প্রমাণিত হয়—লুই-ই কেটির নাতি। অর্থাৎ শেলডন-ই তার জৈবিক পিতা।

সত্য ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু করে। জানা যায়, শেলডন তার খালার মারফত ল্যাবকর্মী রবার্টকে ঘুষ দিয়ে নমুনা বদলে দেন। রবার্ট নিজের ডিএনএ পাঠিয়ে জালিয়াতিতে সহায়তা করেন।

অবশেষে আদালতে প্রমাণ হয় প্রতারণা। শেলডনকে ৫০ সপ্তাহ এবং রবার্টকে ৩৩ সপ্তাহের কারাদণ্ডে দণ্ডিত করা হয়।

এই রায় শুধু চেলসির নয়, বরং ন্যায়ের আশায় লড়ে যাওয়া হাজারো মায়ের কাছে এক বড় জয়। চেলসি নিজে জানান—”আমি জানতাম সত্য একদিন বেরোবে। শুধু হার মানিনি।”

এই মামলার রায় এক নজির স্থাপন করল—ডিএনএ জালিয়াতি করে আইনকে ধোঁকা দেওয়া সহজ নয়, আর মায়েদের কণ্ঠ কখনও চুপ থাকে না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.