রাজ্য

পাচারের আগে উদ্বার বিদেশী মদ ; ধৃত এক !

নিজস্ব সংবাদদাতা : পাচারের আগে উদ্বার করা হল বিদেশী মদ। আজ শিলিগুড়ি এবং ফুলবাড়ি সীমান্ত থেকে বিদেশী মদ সহ একজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন উপলক্ষ্যে নাকা চেকিং চলছে পুলিশের। এদিন বিকেলে জলপাইগুড়ির দিক থেকে আসা একটি চার চাকার গাড়িতে তল্লাশি চালানো হয়। গাড়ির বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা ১০২ বোতল বিদেশী মদ উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয় গাড়ির চালককে। ধৃতের নাম কমলেশ ভান্ডারী(৩৮)। বিহারের সীতামারী জেলার সুরসান্দ এলাকার বাসিন্দা।

প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মদগুলি বিহারে পাচারের উদ্দেশ্যেই নিয়ে যাওয়া হচ্ছিল । গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতকে আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে পেশ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.