
ছবি – রাজ্যেশ্বর সাহা
রাজ্যেশ্বর সাহা, কলকাতা ১জুলাই: জীবনবাদ হলো একটি দর্শন যে দর্শন নিয়ে দীর্ঘদিন চর্চা করছেন ‘জীবনবাদী ফাউন্ডেশন’ এর স্রষ্টা সাংবাদিক,লেখক ,সমাজ বিজ্ঞানী,অধ্যাপক ড.পার্থ চট্টোপাধ্যায়.তার দেখানো পথে হাজার হাজার জীবনবাদী মানুষ জীবন বাদ কে আন্দোলনে পরিণত করেছে । জীবনবাদী আন্দোলন হলো জীবনকে পুনর্গঠন করার আন্দোলন।রবীন্দ্র ওকাকুরা ভবনে ডা: বিধানচন্দ্র রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনার সাথে সাথে প্রারম্ভিক ভাষনে ড. পার্থ চট্টোপাধ্যায় বলেছেন,এই প্রথম রাজ্যে বেসরকারি ক্ষেত্রে মূল্যবোধের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি চিন্তন শিবিরে আপনারা সমবেত হয়েছেন। আমাদের শিক্ষা পাঠ্যসূচির মধ্যে বিভিন্ন বিষয়ে মূল্যবোধের অংশগুলি ছাত্র-ছাত্রীদের কাছে তুলে ধরা অর্থাৎ গণিত , কলা , ইতিহাস , বিজ্ঞান পাঠের সাথে সাথে মূল্যবোধ শিক্ষা কিভাবে জড়িত তা ছাত্রছাত্রীদের কাছে বুঝিয়ে বলা ।
প্রতিটি বিষয় শিক্ষার মধ্যে অন্তর্নিহিত যে একটি মূল্যবোধের শিক্ষা আছে, বিষয়গুলি শুধু পরীক্ষায় পাশ করার সাথেই যুক্ত নয়, তা জীবনের পক্ষে এক অপরিহার্য অমূল্য শিক্ষা।
তিনি উদাহরণ হিসাবে তুলে ধরেন যেমন ইতিহাস ,শুধু রাজা রাজাদের রাজ্য বিস্তার ও যুদ্ধের গল্প নয়, ইতিহাসের শিক্ষা কি ? শাসকদের অভ্যুদয় ও পতন কেন এক একজন রাজার সাফল্য ও ব্যর্থতা কিসে উপর নির্ভর করে ? কিংবা রাজার সঙ্গে প্রজার সম্পর্ক কোন আদর্শের উপর স্থাপিত হওয়া উচিত? বা গণতন্ত্রের মূল উপাদান কি ? এমন নানাবিধ প্রশ্নের উত্তর শিক্ষকরা ছাত্রছাত্রীদের বুঝিয়ে দেবেন । তেমনি ভূগোল শিক্ষা মানে কতগুলি পাহাড়-পর্বত, নদী, সমুদ্র ও জলবায়ুর পরিচিতি নয় । মানুষ কিভাবে প্রকৃতিকে নিয়ন্ত্রণে আনে একটি দেশ কিভাবে তার প্রাকৃতিক সম্পদ ও মানব সম্পদকে ব্যবহার করে থাকে। একটি ছোট দেশও কী কী গুণে শক্তিশালী হয়ে ওঠে?
তেমনি স্বাস্থ্যপাঠের সঙ্গে সঙ্গে যদি আমরা ছাত্র-ছাত্রীদের কে বোঝাই দৈহিক স্বাস্থ্যের সঙ্গে মানসিক স্বাস্থ্যের ঘনিষ্ঠ সম্পর্ক কেন? স্বাস্থ্যই সমস্ত সম্পদের মূল কেন?
বাংলা ইংরেজি সাহিত্য পাঠ তো জ্ঞান ও মূল্যবোধের খনি এইসব মননশীল সাহিত্যের প্রসঙ্গ তুলে তাদের অবলম্বন করে সৃজনশীলতার পাঠ দেওয়াটাই আসল মূল্যবোধ। প্রতিটি ধর্মই মানবিকতাকে সত্যপরায়নাতাকে, সততাকে মান্যতা দেয় ধর্মগ্রন্থে মূল্যবোধের কথা লেখা থাকলেই তাকে হিন্দু মূল্যবোধ ইসলামী মূল্যবোধ বলে দাগিয়ে দেবার কারন নেই। বৈজ্ঞানিক সত্যকে পরিহার করে আমাদের পশ্চাতে টানছে একসময় ধর্মের বিশ্বাস করতো সূর্যই পৃথিবীর চারিদিকে ঘোরে ।
বাইবেল, ধর্ম পথ, কোরান, গীতা ও উপনিষদে ও প্রচুর মূল্যবোধ আছে। যা আলাদা করে পড়লে কোন বিশেষ ধর্মের কথা মনে আসবে না সেগুলি সর্বকালের সব মানুষেরই জন্য আমি তো মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতি দূর করতে গেলে ভারতে সব ধর্মগ্রন্থ থেকে গৃহীত সর্বজনগ্রাহ্য সেকুলার মূল্যবোধ গুলি একটি সংকলন করা উচিত ধর্মের বিকৃত সাম্প্রদায়িক রূপটি নয় তার কল্যাণময় রূপটি তুলে ধরা উচিত।
আমরা জীবনবাদীরা ধর্মনিরপেক্ষতা ও বহুত্ববাদে বিশ্বাস করি অবাধ ইতিহাস ও বিজ্ঞান চর্চার উপর সরাসরি নিয়ন্ত্রণ মূল্যমানের ওপর সংকীর্ণ আক্রমণ বলে মনে করি। বিশেষ করে বিজ্ঞানের যুগান্তকারী আবিষ্কার ডারউইনের’ বিবর্তনবাদ’ যা সারা পৃথিবী গ্রহণ করেছে তাকে শিক্ষাক্রম থেকে বাদ দেওয়া মানে বিজ্ঞান মনস্কতাকে সরিয়ে রেখে অন্ধকার সংস্কার কে প্রশ্রয় দেওয়া।
আমরা শিক্ষায় স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ও গান্ধীজীর চিন্তা ধারায় সমন্বয়ে ঘটাতে চাই। এরা তিনজনই যে কথা বলে গেছেন তা হল শিক্ষা হবে মূল্যবোধ ভিত্তিক।
স্বামীজি বলেছেন ‘Man Making’,রবীন্দ্রনাথ বলেছেন’ পুণ্যে পাপে দুঃখে সুখে পতনে উত্থানে / মানুষ হতে দাও তোমার সন্তানে’ ।
এই মানুষ হবার শিক্ষা দেওয়ার জন্যই জীবনবাদী ফাউন্ডেশন গঠন করা হয়েছে আমরা ছটি গ্রুপে ও আশিটি জীবনবাদী বইয়ের মাধ্যমে আমাদের শিক্ষা ছড়িয়ে দিচ্ছি, স্বামীজীর আদর্শে আমরা ও মানুষ গড়তে চাই। কেমন মানুষ?
যার মধ্যে মানবতার গুন আছে। এই গুণ মানে শুধু রক্ত দেওয়া নয়, বন্যার টানে দোতলার ব্যালকনি থেকে পুরনো কাপড় ছুড়ে দেওয়া নয় , পুণ্যে , পাপে , পতনে , উত্থানে , সবসময় মানুষের মতো গর্বের সাথে মাথা উঁচু করে বাঁচা । লোকভয় , রাজ্যভয় , মৃত্যুভয় তুচ্ছ করে বাঁচতে শেখা রবীন্দ্রনাথ বলেছেন ‘ শক্ত যা তাই সাধতে হবে / মাথা তুলে রইব ভবে ‘
আর ছেলেমেয়েদের অনবরত শেখানো কি করে নিজের কাছে সৎ থাকতে হবে।মাথা উঁচু করে তখনই বেঁচে থাকা যায় যখন মানুষ নিজেকে শ্রদ্ধা করে ভালবাসে। যে নিজেকে শ্রদ্ধা করে সে ঘুষ বা কাঠ মানি খেয়ে নিজেকে কলুষিত করে না। যে রাজ ধর্ম পালন করে আবার মানব ধর্ম পালন করে সে কাজে ফাঁকি দেয় না। ড. চট্টোপাধ্যায় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনারা সবাই মানুষ গড়ার কারিগর সবার আগে নিজেরা নিজেদের রোল মডেল করুন। ছেলেমেয়েরা বাবা-মাকে দেখে শিক্ষকদের দেখে শিখুক। স্বাধীনতার ৭৫ বছর কেটে গেছে অর্থাৎ তিন তিনটি প্রজন্ম আমরা ভালো ভালো বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, সফল ব্যবসায়ী, চিত্র তারকা, জনপ্রিয় নেতা নেত্রী তৈরি করেছি। কিন্তু মানুষ তৈরি করতে পেরেছে কি? যা দিয়েই একটা জাতির শক্তির পরিচয় পাওয়া যায় মূল্যবোধই সেই শক্তি আপনারা মূল্যবোধ ফিরিয়ে আনুন।
উক্ত অনুষ্ঠানে ড. পার্থ চট্টোপাধ্যায়ের ‘৫০টি মূল্যবোধ ‘ , ‘ বীরাঙ্গনা রেনু খাতুন ও গার্হস্থ হিংসা ‘।
এবং এবং রেনু দাস সরকারের ‘মেয়েরা যখন ইস্কুলে ‘ গ্রন্থ উদ্বোধন করেন, রামকৃষ্ণ মিশন স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্র কলকাতার সম্পাদক স্বামী জ্ঞানলোকানন্দ ।
তিনি তাঁর ভাষণে বলেন আমরা কেবলই নিজের চরিত্রের দিকে না তাকিয়ে অন্যরা কে কি করছে সেই দিকে তাকাই আর সমালোচনায় মত্ত হই। এটা মোটেও প্রাসঙ্গিক নয় তার সাথে সাথে মানুষের সামর্থ ,মূল্যবোধ সম্পর্কে বিশদ আলোচনা করেন ।
উক্ত অনুষ্ঠানে জয়জীবন সম্মানে ভূষিত হন বিশিষ্ট সমাজসেবী শিক্ষক রবীন্দ্র মাহাত।’বিদ্যালয় জীবনে শিক্ষনীয় আবশ্যিক মূল্যবোধ গুলি সনাক্তকরণ ও অবক্ষয়ের কারণ অনুসন্ধানের’ উপর প্যানেল আলোচনা অংশগ্রহণ করেন বিশিষ্ট বিজ্ঞানী- ড. জিষ্ণু বসু, বিশিষ্ট মনোচিকিৎসক – ডা: অমরনাথ মল্লিক, প্রাক্তন প্রধান শিক্ষিকা রীনা দাস সরকার, বিশিষ্ট লেখক- অতনু প্রজ্ঞান, প্রধান শিক্ষিকা- অলকানন্দা ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক অমল নায়েক, মডারেটর ছিলেন সত্য গোপাল দে।
প্রদর্শিত হলো বিজয়গড় জ্যোতিষ রায় কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের উদ্যোগে জীবনবাদ নিয়ে একটি তথ্যচিত্র ।
উক্ত কলেজের সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগের বিভাগীয় প্রধান ড.অর্ণব কুমার ব্যানার্জী।ড. ব্যানার্জী তথ্যচিত্রটি সম্পর্কে বলেন, মূল্যবোধ সম্পর্কে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যই তাঁর মূল উদ্দেশ্য।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাস্বতী দেব রায় ও অতনু প্রজ্ঞান ব্যানার্জী। দ্বিতীয় পর্যায়ে’ বিদ্যালয় ও গৃহে কার্যকরী মূল্যবোধ শিক্ষাদানের রুপরেখা প্রণয়ন’ এর উপর আলোচনা অংশগ্রহণ করেন চঞ্চল মিত্র, প্রধান শিক্ষক,( হুগলি)
এনামূল হক, প্রধান শিক্ষক, (মালদহ),সন্দীপ সরকার, প্রধান শিক্ষক,(উঃ. ২৪ পরগনা),সহ শিক্ষক শম্পা দে ,বিশিষ্ট সমাজসেবী আশীষ হালদার এবং এ. এস. এফ. এইচ. এম. এর প্রতিনিধি, মডারেটর হিসেবে ছিলেন রিনা দাস সরকার।
শিক্ষক রেজাউল করিম ও পাপিয়া সাহা ধন্যবাদ জ্ঞাপনের সাথে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।







