রাজনীতিরাজ্য

শুভেন্দুর পর এবার সুকান্ত ! খগেন মুর্মু কাণ্ডে হুশিয়ারি পুলিশকে

বিজেপি সাংসদ খগেন মুর্মুর ওপর হামলার ঘটনায় , পেরিয়ে গিয়েছে ২ রাত । কিন্তু এখনো পর্যন্ত , পুলিশের পক্ষ থেকে , কাউকেই গ্রেফতার করা হয়নি। যার জেরেই , ক্রমশই ক্ষোভের আগুন বাড়ছে গেরুয়া শিবিরের অন্দরে । আগেই শুভেন্দু অধিকারীকে পুলিশকে হুশিয়ারি দিয়ে শোনা গিয়েছিল , এবার পাল্টা মারের কথা বললেন , কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার । শিলিগুড়িতে দাঁড়িয়েই তিনি বললেন, ” পুলিশ ব্যবস্থা না নিলে পাল্টা মার হবে। এখনও সময় আছে গ্রেফতার করুন। উত্তরবঙ্গে বিজেপি এই ক্ষমতা রাখে।”

সুকান্ত মজুমদারের কথায় , “যাঁরা আক্রমণ করেছেন, তাঁরা প্রকাশ্যে বলেছেন, আমরা দিদির সৈনিক। শঙ্কর ঘোষ নিজে আমাকে এ কথা বলেছেন। এখানে বিজেপি কেন আসবে? তা নিয়ে ঝামেলা। আমরা পরিস্কার বলে দিচ্ছি , যাঁদের নাম ও ফটো দেখা গিয়েছে, পুলিশ যদি এঁদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, বিজেপি বিজেপির মতো করে ট্রিটমেন্ট করবে। এখনও কেউ গ্রেফতার হয় না কেন? আমাদের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন হবে, আর কেউ গ্রেফতার হবে না, এটা মেনে নেওয়া যায় না। হয় পুলিশ ব্যবস্থা নেবে, নয়তো পাল্টা মারব আমরা।”

উল্লেখ্য , প্রশাসনের বিরুদ্ধে , ক্ষোভ উগড়ে দিয়েছেন শুভেন্দু অধিকারীও। শুভেন্দু বলেন , “ছাব্বিশে এই রক্তের বদলা হবে সুদ সমেত। বাংলার উসুল করবে। বিজেপি সরকার ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা হবে। জলপাইগুড়ির এসপি, ডিজিপি রাজীব কুমার দিল্লি যাওয়ার জন্য ব্যাগ গুছিয়ে রাখুন। স্পিকারের কল আসবে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.