বিনোদন

রাজ-পরীর তর্কে কিভাবে এলো সুড়ঙ্গ’-র নায়িকা তমা ? নিজেই দিলেন তার উত্তর !

নিজস্ব সংবাদদাতা : এক রাতেই হাসপাতালে ভর্তি বাংলাদেশের দুই নায়িকা। একজন পরীমণি অন্য একজন সুড়ঙ্গ’ছবির অভিনেত্রী তমা মির্জা। হাসপাতালে ভর্তি হবার পর পরীমণি পোস্ট করে লেখেন যে ,“আমরা পরীতমা।” গল্প এখন থেকেই শুরু। সেই একই রাতে পরীমণি স্বামী শরিফুল রাজও রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি হন।

উল্লেখ্য তিন মাস আগেই রাজের বাড়ি থেকে পরীমণি সব কিছু ছেড়ে চলে গিয়েছিলেন। তারপর থেকে পরীমণি একাই ছেলেকে নিয়ে থাকতেন। এমন কি কিছু দিন আগেই খুব ধুমধাম করে ছেলের জন্মদিন পালন করেন। সেই অনুষ্ঠানে রাজ উপস্থিত ছিলেন না। তবে তার একদিন কাটতে না কাটতেই স্বামীকে জড়িয়ে ধরে দেখা যায় পরীমনিকে। সূত্রের মাধ্যমে জানা যায় যে , শরিফুল জীবনে আর কোন অশান্তি চান না। জীবনের সব সমস্যার দূর করে ভালো থাকতে চান।তারপরেই এই দম্পতিকে একসঙ্গে দেখে অনেকেরই মনে হয়েছিল যে সত্যি সত্যি তারা কাছাকাছি এসেছে। কিন্তু তার ২৪ ঘন্টা কাটার আগেই পুরো ঘটনার গল্প অন্যরকম। সামনে আসে রক্তারক্তি ঘটনা। তারপর থেকেই অনেকের মনে তৈরি হয় ধোঁয়াশা। হঠাৎ এমন কি হল যে স্বামী স্ত্রী একসঙ্গে হাসপাতালে ভর্তি? সঙ্গে আবার তমাও রয়েছেন। তারপর থেকেই ইন্ডাস্ট্রির জগতে তৈরি হতে লেগেছে নানান রকম জল্পনা – কল্পনা। সূত্রে জানা যায়-নির্মাতা রায়হান রাফীর অফিসে ঝগড়া হয় রাজ-পরীমণির। এক সময় সেই ঝগড়া , হাতাহাতি থেকে রক্তাক্তে পরিণত হয়। যার ফলে আহত হন রাজ ও। এমনকি পরীমনি অসুস্থ হয়ে যায় এরপর। দুজনের ঝগড়া থামাতে গিয়ে আহত হন নায়িকা তমাও।

এই বিষয়ে কিন্তু তমা সম্পূর্ণ ভিন্ন মতামত দিয়েছেন। তিনি জানান গত ১৮ ই আগস্ট জ্বর সর্দি কাশির জন্য হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাহলে কি এমন হয়েছে যে একই দিনে পরীমণি আর তমা দুইজনেই একসঙ্গে হাসপাতালে ভর্তি হয়েছেন? এ বিষয়ে তমা বলেন যে “প্রথম কথা হচ্ছে, কেউ কারও হাতে মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়ে কি চেক ইন দেয়? আমি কিন্তু হাসপাতালে ঢুকেই সেটা দিয়েছি। ’’দ্বিতীয়ত, ‘‘আমি সেই মেয়ে যে, স্বামীর হাতের মার খেয়ে ঘর ছেড়েছি। সেটার প্রকাশ্য প্রতিবাদ করার জন্য যা যা করা দরকার করেছি। সেই মেয়েকে অন্য কারও স্বামী এসে মেরে চলে যাবে, আর আমি চুপচাপ হাসপাতালে শুয়ে কাঁদব, সেটা তো কল্পনাই করতে পারি না। ফলে আমার বক্তব্য স্পষ্ট— রাজ-পরীর মারামারির যে ঘটনার কথা বলা হচ্ছে, সেটার আশপাশেও আমি ছিলাম না। ’’

অভিনেত্রী ১৮ ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হন। সেই দিনই পরী ও রাজের সাথে দেখা করার কথা ছিল তার। কিন্তু তিনি দেখা করতে যেতে পারেননি। এমনকি তমার জ্বরের কথা জেনে পরীমণি বলেছিলেন যে তাকে “সাবধানে থাকতে”। এমনকি পরীমনি তার সাথে দেখা করতে যাবেন এমন কথাও জানিয়েছিলেন। তার ঘন্টাখানেকের মধ্যেই তমা হাসপাতালে ভর্তি হন। রাতের দিকে ওষুধ খেয়ে তন্দ্রাচ্ছন্ন ছিলেন তিনি। তমার কথায়, ‘‘সে সময়, হঠাৎ আম্মু ডেকে উঠল। বলল পরী এসেছে। উঠে দেখি পরী হুইল চেয়ারে। সঙ্গে রাজ্য-চয়নিকা বৌদি, নাচের দুটো ছেলে-সহ বেশ ক’জন আমার কেবিনে। পরী বলল, ওর জ্বর এসেছে। তাই চলে এসেছে। এর পর কাশতে কাশতে গল্প করলাম, সেটাই শেষ।’’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.